Logo
Logo
×

রাজনীতি

নয়া কৌশল মহানগর বিএনপি কমিটির বিদ্রোহীদের

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ০৯:০৪ পিএম

নয়া কৌশল মহানগর বিএনপি কমিটির বিদ্রোহীদের
Swapno

 

# সাখাওয়াত-টিপু বলয় এড়িয়েই বিএনপির সাথে থাকার প্রত্যয়

 

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নবাগত কমিটি গঠনের পর সেই কমিটি থেকে ১৫ জন নেতা পদত্যাগ করেন। পরবর্তীতে কমিটি গঠনের প্রায় ৪ মাস পেরিয়ে যেতে থাকলেও এখন পর্যন্ত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটি নিয়ে নেতাদের কোন সিদ্ধান্তে পৌঁছা সম্ভব হয়নি। কমিটি গঠনের পর থেকেই মহানগর বিএনপি বিভক্ত হয়ে গিয়েছিলেন এখনও সেই বিভক্তি অবস্থায় রয়েছে। বর্তমানে মহানগর বিএনপির বিদ্রোহী নেতাকর্মীরা মাঠে আলাদাভাবে সকল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি জোরদারভাবে পালন করছে। এবং তাদের দাবি শীঘ্রই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলের মহাসচিব সকলেই মিলে তাদের জন্য কিছু একটি ব্যবস্থা করবেন। আর তারা আরো বলেছেন আমরা কোন কমিটিতে না থাকার পরে ও রাজপথে সরব রয়েছি আর সামনের নির্বাচন থেকে শুরু করে বিএনপির সকল আন্দোলন সংগ্রামে আমরা ব্যাপকভাবে অংশ গ্রহণ করে সকল কর্মসূচি সফল করবো।

 

দলীয় সূত্র বলছে, ১৩ সেপ্টেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাখাওয়াত হোসেন খানকে আহ্বায়ক ও আবু আল ইউসুফ খানকে সদস্য সচিব করে মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে কমিটিতে থাকা ১৫ জন বিদ্রোহী নেতা কমিটি থেকে পদত্যাগ করেন। তার পর থেকেই মহানগর বিএনপি দুইভাগে বিভক্ত হয়ে যায়। আর বিভক্ত হওয়া আকাংশ বিএনপিতে থাকা পুরাতন বহিষ্কৃত নেতাদের সাথে একত্রিত হয়ে মহানগর বিএনপির বিদ্র্রোহীরা আলাদাভাবে রাজপথে কাজ করছে। অবশেষে নানা চড়াই উতড়াই পেরিয়ে চলে এলো চূড়ান্ত আন্দোলনের বছর ২০২৩ সাল।

 

এই বছর রাজনৈতিক মহলের একটি গুরুত্বপূর্ণ বছর। এ দিকে লক্ষ্যে রেখেই নানা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি তারই পরিপ্রেক্ষিতে পিছিয়ে নেই মহানগরের বিদোহীরা ও তারা ও মাঠে সরব রয়েছে এবং কেন্দ্রীয় ঘোষিত সকল আন্দোলন সংগ্রামে নিজ নিজ সামর্থ অনুযায়ী কাজ করছে। এবং তারা দাবি করছে তারা জন্মলগ্ন থেকেই বিএনপির সাথে জড়িত তাদের কোন পদ পদবীর প্রয়োজন নেই আমরা বর্তমানে ৪ মাস যাবৎ কমিটিচ্যুত অবস্থায় রয়েছি এবং আগামীতে ও তারা কমিটি ছাড়াই রাজপথের সকল বাধা উপেক্ষা করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দলকে বিজয়ী করবে।

 

এ বিষয়ে মহানগর বিএনপির বিদ্রোহী নেতা আতাউর রহমান মুকুল যুগের চিন্তাকে বলেন, আমরা আন্দোলন সংগ্রামে সরব রয়েছি। আর দলের জন্য আন্দোলন সংগ্রাম করতে কোন পদের প্রয়োজন হয় না। আর দলের সকল সময় পাশে ছিলাম আর পাশে থাকবো ইনশাআল্লাহ। আর কমিটির বিষয়টা মহাসচিব সাহেব ধরে ধরে একটি ব্যবস্থা নিচ্ছেন। আর আমরা বিদ্রোহীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নানা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি কেন্দ্রীয় ঘোষিত সকল প্রোগ্রাম পালন করে আসছি আর আগামীতে ও থাকবো আর আন্দোলনের তৎপরতা আরো জোরদার করবো।  

 

মহানগর বিএনপির বিদ্রোহী নেতা সবুর খান সেন্টু যুগের চিন্তাকে বলেন, প্রায় ৪ মাস যাবৎ আমরা কমিটি থেকে পদত্যাগ করেছি। কিন্তু সকল আন্দোলন সংগ্রামে সরব রয়েছি। কারণ আমরা বিএনপি করি আর আমাদের সাথে যাদের কমিটি নিয়ে একটু দ্বন্দ্ব হয়েছে তারা ও কিন্তু বিএনপি করে। আর আমার যতই বিদ্রোহী আর মহানগরের কমিটি ভিতরে স্থান হোক না কেন। আমাদের মূল লক্ষ্য বর্তমান সরকারের পতন। তার জন্যই আমরা রাজপথে নানা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি আর এ আন্দোলন সংগ্রামে যদি আমাদের কোন কারণে পুলিশের গুলি খেয়ে ও বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়। তারপরে ও আমরা আন্দোলন সংগ্রামের মধ্যেমেই এ সরকারের পতন ঘটাবো ইনশাআল্লাহ।

 

এ বিষয়ে মহানগর বিএনপির বিদ্রোহী নেতা হাজী নূর উদ্দিন যুগের চিন্তাকে বলেন, আমরা প্রায় ৪ মাস যাবৎ কমিটিচুত্য অবস্থায় রয়েছি। তারপরও আমরা সকল আন্দোলন সংগ্রামে সকল সময় সরব রয়েছি। আর চলতি বছর রাজনৈতিক অঙ্গণের একটি গুরুত্বপূর্ণ বছর এই বছরে আমরা বিগত দিন থেকে আরো বেশি আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পরবো। এ বিষয়ে মহানগর বিএনপির বিদ্রোহী নেতা আবুল কাউসার আশা যুগের চিন্তাকে বলেন, প্রথমে আমি বলতে চাই আমরা খালেদা জিয়ার মুক্তি চাই। আর এ বছরটা নির্বাচনী বছর আর এ বছর বিগত বছর থেকে আমাদের কাছে শুধু না পুরো রাজনৈতিক অঙ্গণে অনেকটাই গুরুত্বপূর্ণ বছর। আর বর্তমানে আমরা রাজপথে গণতন্ত্র মুক্তির যে আন্দোলনে সরব রয়েছি সেটাও আমরা আগামীতে ও সরব রাখবো।  

 

দল-মত নির্বিশেষে সবাই যাতে নির্বাচনে অংশ গ্রহণ করতে পারে। এবং সুষ্ঠু আর তত্বাবধায়কের অধীনে যে নির্বাচন হয় সেই আশা আমরা ব্যক্ত করছি। আর আমরা বর্তমানে রাজপথে  কেন্দ্রীয় ঘোষিত সকল আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা পালন করছি আর আগামীতে ও আমরা রাজপথে আন্দোলন আরো জোরদার করবো।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন