Logo
Logo
×

রাজনীতি

অকল্যাণকর আঙুল কেটে ফেলার পরামর্শ এড. মাসুমের

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩, ০৬:০২ পিএম

অকল্যাণকর আঙুল কেটে ফেলার পরামর্শ এড. মাসুমের
Swapno

 

# কামড়া-কামড়ি লেগে এখন আপনারা এসব বলেন

 

 

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান মাসুম বলেছেন, সমন্বয় এর কথা বলেছেন, কিসের সমন্বয়? জেলা প্রশাসক জেলা প্রশাসকের কাজ করবেন, পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের কাজ করবেন, মেয়র কাজ করবে সিটি করপোরেশনের, আমাদের মন্ত্রী মহোদয় মন্ত্রী মহোদয়ের কাজ করবেন, যার যার অবস্থান তার এখতিয়ারভুক্ত সমস্ত কিছু আছে। তাহলে সমন্বয় কিসের? ও সমন্বয়ে না বসলে নারায়ণগঞ্জ পরিষ্কার হবে না। কেন সমন্বয়ে বসতে হবে? আপনি জেলা প্রশাসক কেন মৌমিতাকে কেন রাস্তায় চলতে দেন?  আজকে মেয়াদোত্তীর্র্ণ বাস চলতে দেন? কেন স্ট্যান্ড বাড়ায়? কেন অটোরিকশা গুলো আজকে নারায়ণগঞ্জকে চষে বেড়াচ্ছে? আজকে যে কথা মেয়র বলেছে, যে কথা বলেছে হোন্ডা বাহিনী নারায়ণগঞ্জ দাবড়িয়ে বেড়ায়।

 

আজকে অনেকেই বলে হাস্যকর বলে কি হাতের পাঁচ আংগুল নাকি সমান না। হাতের যেগুলো আঙুল সমান না, কল্যাণকর না, সেগুলো কাটেন না কেন? সেগুলো কেটে দিলেই তো হয়ে যায়। বড় বড়  কথা বলার জন্য বড় এক শ্রেণি আছে নারায়ণগঞ্জকে জিম্মি করে রেখেছে। আজকে ২০০ হোন্ডা এক সাথে চলে নারায়ণগঞ্জে । কাদের পৃষ্ঠপোষকতায়? যারা বড় কথা বলেন,  আপনারা এখন কামড়া-কামড়ি লেগেছেন। এই কামরা কামড়ির ফলে এখন কথা বলেন। যে কথা আমরা বলি যে কথা মেয়র সাহসের সাথে বলেছে, সে কথা আপনি বলেন , এটা তো একটা ফানুস। এটা ভন্ডামি প্রতারণা ছাড়া আর কিছু  না। আমি বলতে চাই যে কথা, এই জেলা প্রশাসককে আমরা আলটিমেটাম দিয়েছি।আমি একটা অনুষ্ঠানে ১৫ দিনের জন্য বলা হয়েছে ১৫ দিনের মধ্যে মৌমিতাকে সরান। যদি না সরান তাহলে আমরা তো রাস্তায় নামবোই।

 

রাস্তায় আমরা নামবো, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যদি মৌমিতা না সরায়, তাহলে আমরা সকলেই রাস্তায় নামবো। নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুল নিয়ে একটা তুঘলকি কান্ড হয়ে গেল। নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুল কালেক্টরেট স্কুলে রূপান্তরিত হয়ে গেলে। সেখানে আজকে মেয়র মহোদয়কে রাস্তায় নামতে হয়েছে। কি বিভৎস ব্যাপার! জেলা প্রশাসক একটা মসজিদ বানিয়েছে, মাসুদ ভাইসহ সেখানে কন্ট্রিবিশন করেছে। সেই মসজিদের নাম ছিল বাইতুল মামুর জামে মসজিদ, সেটাকে বানিয়েছে নারায়ণগঞ্জ কালেক্টরেট জামে মসজিদ। এরকম অনেক কাজ ওনারা করে বেড়ায়। গতকাল শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জের আলী আহমেদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে সাপ্তাহিক পত্রিকা বিষের বাঁশীর ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং  গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

মাহবুবুর রহমান মাসুম আরো বলেন, নারায়ণগঞ্জ নাকি হকারের নগরী। আমি বলতে চাই নারায়ণগঞ্জ হকারের নগরী, নারায়ণগঞ্জ শিল্পনগরী। নারায়ণগঞ্জ পর্যটনের নগরী। নারায়ণগঞ্জ আজকের ব্যাবসা বানিজ্যের প্রাণ কেন্দ্র। নারায়ণগঞ্জ আজকে সমস্ত জেলার মধ্যে ধনী জেলা। নারায়ণগঞ্জ আরেকদিকে দেখতে পাই দূষিত শীতলক্ষা, ঐ শীতলক্ষায় লাশ পরে দূষিত, বায়ু দূষিত, আজকে হকার দখলে ফুটপাত, যে ফুটপাতে আমার মা বোনেরা সকালবেলা বাচ্চাকে নিয়ে স্কুলে, কলেজে যেতে পারে না। হাঁটার জায়গা নেই।

 

নারায়ণগঞ্জ অনেক ঐতিহ্য সমৃদ্ধ,  কিন্তু আজকে নারায়ণগঞ্জকে ধ্বংস স্তুপে পরিনত করছে কারা? এটা হচ্ছে আমার প্রশ্ন। একজন মানবাধিকার কর্মী হিসেবে আমি অনেক স্বপ্ন দেখি। সে স্বপ্নের মধ্যে একটা সুন্দর শান্তিময়  নারায়ণগঞ্জ। এখানে ফুটপাত ফাঁকা থাকবে, মানুষ হাঁটবে, হকারমুক্ত থাকবে, যানজট থাকবে না। এখানে মৌমিতা থাকবেনা, এখানে বন্ধন থাকবেনা, মেয়াদ উত্তীর্ণ বাস থাকবে না। এখাকে অনেক কিছুই থাকবে না যেটা প্রশাসনের করা উচিৎ ছিল। আমি বলবো আজকে জেলা প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। সম্পূর্ণ ব্যর্থ নারায়ণগঞ্জ উপহার দিয়েছে প্রশাসন। আমি বলতে চাই আইন শৃঙ্খলা কতৃপক্ষ বরাবরই নারায়ণগঞ্জে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

এস.এ/জেসি

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন