Logo
Logo
×

রাজনীতি

১৪ বছর মাদকের ব্যবসা করে কোটি কোটি টাকার পাহাড় গড়েছে: গিয়াসউদ্দিন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ১২:৩৮ পিএম

১৪ বছর মাদকের ব্যবসা করে কোটি কোটি টাকার পাহাড় গড়েছে: গিয়াসউদ্দিন
Swapno

 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, নারায়ণগঞ্জে এখন অনেক সরকারি দলের নেতা দুশ্চিন্তা গ্রস্ত, তারা আমাদের ঐক্য দেখে, আমাদের সংগ্রামী চেতনা দেখে, আমাদের অংশ গ্রহণ দেখে তারা এখন বিচলিত ও চিন্তিত। তারা ষড়যন্ত্র করছে কিভাবে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যায়।

 

 

তারা একটি ভুয়া কথা ছড়িয়ে দিয়েছে আমাদের মধ্যে ঐক্য নাই, তারা আমাদের কোন কোন নেতার উপর আক্রমণ করে ক্ষতি করে তার সেই দায়ভার আমাদের দলের উপর ও নেতৃবৃন্দের উপরে চাপিয়ে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র¿ করছে। আমি আপনাদের কাছে বিনীত ভাবে অনুরুধ করব আপনারা  নেতাকর্মীরা সজাগ থাকবেন।

 

 

এতদিন পর আমাদের মধ্যে যে একটি ঐক্য তৈরি হয়েছে; এই ঐক্য যেনো আরও বেশি গ্রতিশীল ও  শক্তিশালী হয়। আমরা সবাই সবাইকে সহযোগিতা করে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।

 

 

গতকাল রবিবার ৮জানুয়ারি সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড এলাকায় তাজমহল চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে জেলা বিএনপির আয়োজিত বিএনপির ঘোষিত যুগপৎ আন্দোলনে ১০ দফা দাবি ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা নিয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন এ কথা বলেন।

 

 

তিনি আরও বলেন,আপনারা লক্ষ্য করেছেন এখানকার যারা অনির্বাচিত সংসদ সদস্য এখন তারা পত্রিকার বিবৃতিতে কিছু কিছু কথা বলছেন। তারা বলছেন মাদক নিয়ন্ত্রণের জন্য, মাদক যাতে না থাকে নারায়ণগঞ্জে সেজন্য তারা দিন তারিখ দিয়ে নামতে চায়।

 

 

আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই ১৪ বছর মাদকের ব্যবসা করে কোটি কোটি টাকা সম্পদ আহরণ করে, সন্তানদের নষ্ট করে আজকে কিসের দিন তারিখ দিচ্ছেন যে অতো তারিখে আপনি নামবেন। ১৪ বছর ধরে কি প্রশাসনে বিএনপি ছিল।

 

 

বিএনপি কি মাদকের ব্যবসার সম্প্রাসারণ ঘটিয়েছিলো। কোন কোন নেতা বলছেন নারায়ণগঞ্জের স্টেডিয়াম র্দীঘদিন ধরে অচল। এ অচল কে করেছে বিএনপি করেছে? নাকি আপনারা  ক্ষমতায় আসার পরে এই ১৪ বছরে এটি অচল হয়েছে।

 

 

তিনি আরও বলেন, আজকে বিএনপিকে কেন আন্দোলন সংগ্রামে যেতে হবে, কারণ বর্তমান দেশের জনগণ আওয়ামী লীগের উপর আস্থাশীল না। তারা এদেশের জনগণকে ভয় পায়। কারণ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলে তারা আর ক্ষমতা আসতে পারবেন না। দেশের জনগণ আওয়ামী লীগ কে আর ক্ষমতায় দেখতে চায় না।

 

 

এ সময় বিএনপির ঘোষিত যুগপৎ আন্দোলনে ১০ দফা দাবি ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা নিয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এড. আহমদ আযম খান।

 

 

আরও উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, আজহারুল ইসলাম মান্নান, মোস্তাফিজুর রহমান দিপু ভূইঁয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন, যুগ্ম আহবায়ক রাজিব, লুৎফর রহমান খোকা সহ নারায়ণগঞ্জে প্রতিটি থানা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।  এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন