শামীম ওসমানের ইশারায় বাড়ির ইট খুলে যাবে সেই দিন শেষ : এড.মাসুম
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ০৭:২৩ পিএম
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম বলেছেন, আমরা নাকি শহিদ মিনারে গুটি কয়েকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটি পরিবারকে খুনি পরিবার বলে অভিহত করি এটা শামীম ওসমানের অভিযোগ আমরা তো শামীম ওসমান পরিবারের বিরুদ্ধে কিছু বলি না। আমরা বলি ত্বকী হত্যাকারী যারা তাদের বিরুদ্ধে আমাদের সন্তান খুন হয়েছে আমাদের সন্তানকে হত্যা করা হয়েছে। আমরা বিচার চাইবো নাকি আপনি শামীম ওসমান বিচার চাইবেন। আপনার নির্দেশে ত্বকীকে হত্যা করা হয়েছে। তাই আপনাকে বলা হয় আপনি খুনের হোতা। আপনার পরিবারের সদস্যরা ত্বকীকে হত্যা করেছে। তাই আমরা সেটাকে বলি খুনের পরিবার তাই আমরা সেই খুনি পরিবারের বিচার চাই। আপনি শামীম ওসমান অনেক সময় অনেক কথা বলেন আপনি বলেন আপনার ইশারায় নাকি বাড়ি ঘরের ইট খুলে যাবে।
আমি আপনাকে বলতে চাই ভাই দেন না একটা ইশারা দেখেন কয়টি বাড়ির কয়টি ইট খুলতে পারেন। ওই দিন আপনার শেষ হয়ে গেছে। এখন বড় বড় কথা বলার কোন স্কোপ নাই। আপনাকে বলি আপনি আমাদের জেল জুলুম বাড়িতে বোমা হামলা অনেক কিছু করেছেন। কিন্তু আমরা পিচ পা হয়নি আমরা বলেছি জীবন থাকুক বা জীবন চলে যাক ত্বকী হত্যার বিচার করতে হবেই। এটা না করা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আমরা এখন শুধু ত্বকী হত্যার বিচার চাই না, আমরা সাগর রুনি, চঞ্চল, বুলু, মিঠু নারায়ণগঞ্জে যতগুলো হত্যাকান্ড হয়েছে যেগুলোর বিচার হচ্ছে না আমরা সেই সবগুলোর হত্যার বিচার চাই। আর এই বিচারের সাথে যদি ওই পরিবারযুক্ত থাকে তাহলে কি তাদের পরিবারকে ফেরেস্তার পরিবার বলবো নাকি বলবো আপনারা খুব ভালো। না আপনারা খুনি আপনাদের বিচার হতেই হবে। আইনের কাঠগোড়ায় আপনাদের দাড় হতে হবে এবং আমরা আপনাদের দাড় করাবো ইনশাআল্লাহ সেদিন বেশি দেড়ি নয়। তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১১৮ মাস উপলক্ষে গতকাল সন্ধ্যায় সাংস্কৃতিক জোটের উদ্যোগে নারায়ণগঞ্জ আলী আহম্মদ চুনকা পাঠাগার প্রাঙ্গণে আলোক প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এড. মাসুম আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে বার বার বলি আজকে ও বলছি ত্বকী হত্যার বিচার করুন দোষীরা শাস্তি পাক। আর যতদিন পর্যন্ত বিচার না হবে। আমাদের বাড়িতে পাঠানোর কোন স্কোপ নেই। আজকে আরেকজন অনেক কথা বলে এখন নিজেদের পরিবারে ক্ষমতার কামড়া-কামড়ি লেগে গেছে। আমরা এতদিন যেটা বলেছি সেই কথা আবার সেই বড় জন বলা শুরু করেছেন। আপনি বলেন ত্বকী হত্যার বিচার চান আপনার সাহস থাকলে আপনি বলেন ত্বকী হত্যার বিচার করতে হবে। আপনি যদি এই দাবি করতে পারেন তাহলে আমরা বুঝবো আপনি বাপের বেটা। কিন্তু আপনারা বলবেন না কারণ এই খুনি ইন্দনের সাথে আপনাদের সবার পরোক্ষ যোগসাজস রয়েছে। আর আমি শামীম ওসমান সাহেবকে বলতে চাই আমাদের নিয়ে কোন কটূক্তি করবেন না । আর বড় বড় কথা বলেন আপনার পুলিশ লাগে না, না লাগুক কিন্তু আমরা আছি আমরা আপনাকে প্রতিহত করার জন্য যথেষ্ঠ। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনার কাছে এটাই আমাদের শেষ কথা আপনি দয়া করে ত্বকী হত্যার বিচার করুন।
এস.এ/জেসি


