Logo
Logo
×

রাজনীতি

বহিস্কৃত রবিউলের পদের জন্য দৌড়ঝাঁপ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ০৭:৩১ পিএম

বহিস্কৃত রবিউলের পদের জন্য দৌড়ঝাঁপ
Swapno

 

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের আওতাধীন সকল ওয়ার্ড কমিটি গুলো সম্পন্ন করা  লক্ষ্যে রোববার (৮ জানুয়ারি) ২নং গেইট এলাকায় অবস্থিত দলীয় কার্য়ালয়ে এক জরুরি সভার আয়োজন করা হয় সভায় ,আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু করে ১১ ফেব্রুয়ারির মধ্যে ওয়ার্ড কমিটি গুলো সম্পন্ন হবে।

 

 

কিন্তু নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের বহিস্কৃত সাবেক সহ- সভাপতি রবিউল হোসেন সেখানে উপস্থিত ছিলেন তাই নিয়ে অন্য সকল ওয়ার্ড নেতা কর্মীদের মাঝে নানা গুনজন শুনা যায়। তাদের মাঝে আবার কেউ বলছে বহিস্কৃত নেতা রবিউল কি আবার নতুন কমিটিতে আসবে নাকি ।

 

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিবার্চনে ২০২১ সালে ১৩নং ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন করেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রবিউল হোসেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের ৩ বারে নির্বাচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

 

 

রবিউল হোসেন বার বার কাউন্সিল নির্বাচন করেও পাশ করতে পারেনি। সর্বশেষ ২০২১ সালের ডিসেম্বরে নাম সিটি কর্পোরেশন নির্বাচন এ তৃতীয় বারের মতন কাউন্সিলর নির্বাচন করে তিনি ব্যাপক আলোচনায় ছিলেন রবিউল হোসেন। কিন্তু নির্বাচনের ঠিক ২/৩দিন আগে নির্বাচন থেকে সরে আসেন তার প্রধান কারন ছিলো বলে জানা যায়,তারা স্ত্রী অসুস্থতার জন্য।

 

 


কিন্তু অপর দিকে জানা যায়, তিনবারের নির্বাচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ এর কাছ থেকে বিশেষ সুবিধা নিয়েছে এমন অভিযোগের ভিত্তিতে নির্বাচন থেকে সরে আসেন বলে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি পদ থেকে তাকে বহিষ্কার করে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের এর সভাপতি ও সাধারন সম্পাদক।

 

 

তারপরে কিছুদিন তাকে আর মহানগর আওয়ামী লীগ এর কোন অনুষ্ঠানে দেখা যায়নি। ঠিক কিছুদিন পরেই ১৩নং ওয়ার্ডে গলাচিপা যুব সমাজের নামে বিভিন্ন প্রোগ্রামে করে আসছে সেখানে ব্যবহার করা হচ্ছে না তার আওয়ামী লীগের পদ-পদবী।

 

 

বর্তমানে বহিস্কৃত রবিউল হোসেন মহানগর আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হন কিন্তু তাকে বক্তব্য দিতে দেওয়া হয় না। মহানগর আওয়ামী লীগের বিভিন্ন নেতার গুঞ্জন উঠেছে বহিস্কৃতরা কি পদ পাবে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের নয়া কমিটিতে।

 

 

গত (২ অক্টোবর) নারায়ণগঞ্জ ক্লাবে মহানগর আওয়ামী লীগের গোপনীয় কাউন্সিল সভা অনুষ্ঠিত হয় সেখানে অন্যান্য নেতারা উপস্থিত না থাকলেও বহিস্কৃত রবিউল হোসেন উপস্থিত ছিলেন। কিন্তু সেখান থেকে সদর থানা আওয়ামী লীগের সভাপতি আল মামুন হোসেনকে বের করে দিলেও মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বহিস্কৃত রবিউল হোসেনকে বের করা হয়নি বলে জানা যায়।

 

 

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের বিভিন্ন নেতারা বলছেন, যারা দলের সাথে বেইমানি করে তারা যদি আবার নতুন কমিটিতে জায়গা পায় তার থেকে কষ্টের আর কি হতে পারে। আমরা এতো বছর ধরে রাজনীতি করে যদি আমরা কিছু না পাই তাহলে এই কমিটিতে ঠিক কতটা গ্রহণ যোগ্য হবে সেটাই চিন্তার বিষয়।

 

 

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, কেন্দ্র তাকে এখনো চিঠি দেয়নি কিন্তু তাকে একটি অব্যাহতিপত্র দিয়েছে। কেন্দ্র আমাদের বলেছে আপনারা নিজেদের মাঝে ছোট খাটো ভুল গুলা ঠিক করে নিয়ে চলাফেলা করেন তাই আমাদের সামনের দিনের প্রোগ্রামগুলা সুন্দর করে শেষ করার জন্য আমরা তাকে সাথে রেখেছি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন