Logo
Logo
×

রাজনীতি

শীঘ্রই আসছে জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্ব

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ০৭:৩২ পিএম

শীঘ্রই আসছে জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্ব
Swapno

 

# কর্মী সভার পরই কমিটি গঠনের মূল কার্যক্রমে হাত দিচ্ছে কেন্দ্র

 

 

গেল বছর বহু চড়াই-উৎরাই আন্দোলন সংগ্রামের কারণে বিএনপির অঙ্গসংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো পুনর্গঠন করতে পারেনি। তবে বিএনপির আন্দোলন সংগ্রামের ঝড় কিছুটা স্থির হলে বর্তমানে আবারও জাতীয়বাদী দল বিএনপির মেয়াদোত্তীর্ণ অঙ্গসংগঠনের কমিটিগুলো গঠনের কার্যক্রম আবারও হাতে নিয়েছে বিএনপি। সে লক্ষ্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের পক্ষ থেকে ঢাকা জেলা এবং মহানগরসহ আরো কয়েকটি জেলা এবং মহানগর স্বেচ্ছাসেবকদলের কমিটির অনুমোদন দিয়েছে। তবে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের কমিটি মেয়াদউত্তীর্ণ থাকলেও হয়ে উঠছিল না নতুন কমিটি। কিন্তু নতুন বছরের প্রথম মাসেই কর্মী সভার মাধ্যমেই আসতে পারে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের নয়া কমিটি গঠনের বার্তা। কারণ কর্মী সভার মাধ্যমেই কমিটি গঠনের প্রধান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এতে করে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের পদপ্রত্যাশী নেতারা অনুমেয় করছে কর্মী সম্মেলনের মাধ্যমেই তাদের পদে আসার প্রত্যাশা পূরণ হওয়ার পূর্বাভাস পেতে যাচ্ছে।

 

দলীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬ জুন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আংশিক কমিটি গঠন করা হয় সেখানে সভাপতি করা হয় আনোয়ার সাদাত সায়েমকে সাধারণ সম্পাদক করা হয় মাহাবুব রহমানকে। পরবর্তীতে ২০১৯ সালের ৫ অক্টোবর ১৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কিন্তু কমিটি গঠনের পর থেকেই সভাপতি সাধারণ সম্পাদকের বণিবনা নিয়ে নানা রকম আলোচনা সমালোচনার জন্ম দেয়। তাদের এই বণিবনার ভিতর থেকে মুক্তি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলে নেতৃত্বে আসতে চাওয়া নেতারা প্রহর গুনছিলেন। তাদের এই প্রহর শেষ হতে যাচ্ছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সাথে কর্মী সভা হওয়ার পরই। কেন্দ্রীয় কমিটি কর্মী সভার পরই নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের কমিটি গঠনের কার্যক্রম শুরু করবে।

 

জেলা স্বেচ্ছাসেবকদলের কমিটিতে আহবায়ক হিসেবে নেতৃত্ব আসার জন্য দৌড়ে এগিয়ে রয়েছেন জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু। কারণ বর্তমান জেলা স্বেচ্ছাসেবকদলের কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন এর আগেও জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবকদলে টানা দ্বিতীয়বারের মত আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছে। যার জন্য নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের যোগ্য দাবিদার সালাউদ্দিন সালু। এছাড়া জেলা স্বেচ্ছাসেবকদলে আহবায়ক হিসেবে নেতৃত্বে আসার জন্য এগিয়ে রয়েছেন মোঃ শাহ আলম। শাহ আলম বর্তমান সময়ে জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সফল ভাবে দায়িত্ব পালন করছেন।

 

এর আগেও নারায়ণগঞ্জ তোলারাম কলেজের সফল জি এস হিসেবে দায়িত্ব পালন করেছেন। যার জন্য জেলা স্বেচ্ছাসেবকদলে আহবায়ক হিসেবে নেতৃত্বে আসার জন্য শাহ আলমের নাম জোড়ে শোড়ে শোনা যাচ্ছে। নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলে নতুন নেতৃত্বে সদস্য সচিব হিসেবে এগিয়ে জাকির হোসেন রবিন। বর্তমানে তিনি জেলা স্বেচ্ছাসেবকদলে সফল সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকদলে আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু সে জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব পদ প্রত্যাশী হিসেবে অনেকটা এগিয়ে রয়েছেন। কারণ দীর্ঘদিন ধরেই স্বেচ্ছাসেবকদলের রাজনীতির সাথে জড়িত রবিন এবং সফলতার সাথে ফতুল্লা থানার আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

যার কারণে সদস্য সচিব পদে অনেকটা এগিয়ে রয়েছেন রবিন। এছাড়া নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলে নতুন কমিটিতে সদস্য সচিব হিসেবে আসতে পারেন রফিকুল ইসলাম রফিক। বর্তমানে তিনি জেলা স্বেচ্ছাসেবকদলে বর্তমানে সফল সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদলে আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। যার কারণে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব পদে আসতে ইচ্ছেমত পোষণ করেছেন। এতে প্রতিয়মান হচ্ছে বহুল কাঙ্খিত নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের কমিটি হতে যাচ্ছে। কারণ দীর্ঘদিন জেলা স্বেচ্ছাসেবকদলের নতুন নেতৃত্ব না থাকায় আন্দোলন সংগ্রামে জেলা স্বেচ্ছাসেবকদলের পক্ষ থেকে ঝড় তুলতে পারেনি। কিন্তু নতুন বছরে নতুন কমিটির মাধ্যমে শীঘ্রই নয়া উদ্যমে মাঠে নামছে জেলা স্বেচ্ছাসেবকদল।

এস.এ./জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন