মেধাকে কাজে লাগান তাহলে দল শক্তিশালী হবে : এইচ.এম.মামুন
মেহেদী হাসান
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০৫:৫৫ পিএম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এইচ.এম মামুন বলেন, আমাদের তারন্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক, দেশ নায়ক তারেক রহমান একটি দফার মধ্যে সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত হবার কথা বলেছেন।
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের আদলে বা আমেরিকার আদলে স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করার জন্য। আপনার গিয়ে দেখেন নারায়ণগঞ্জে ভিক্টোরিয়া ও খানপুর হাসপাতালের আজকে কি অবস্থা, আপনি ঐ হাসপাতালে ঢুকে নিজেই অসুস্থ্ হয়ে যাবেন।
আমি দীর্ঘদিন কানাডাতে ছিলাম, কানাডাতে স্বাস্থ্য সেবার উপরে সবার জন্য একটা হেল্প কার্ড থাকে, এই হেল্প কার্ডটি আপনি যখন স্ক্যান করবেন তখন আপনার পূর্বে যত রোগ আছে সব স্বাস্থ্য কার্ডে ভেসে উঠবে। আজকে আমাদের দুর্ভাগ্য স্বাধীনতার র্দীঘদিন চলে গেলেও আমাদের স্বাস্থ্য সেবা সুনিশ্চিত হয় নাই।
গতকাল সোমবার (৯জানুয়ারি) বিকেল ৪টায় নগরীর মিশনপাড়া হোসিয়ারী সমিতির ভবনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজিত বিএনপি ঘোষিত যুগপৎ আন্দোলনের ১০দফা ও দেশ নায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা নিয়ে ব্যাখা ও বিশ্লেষণধর্মী আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এইচ.এম মামুন এ কথা বলেন।
নারায়নগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ড: আসাদুজ্জামান রিপন।
শুভেচ্ছা বক্তব্যে এইচ.এম মামুন আরও বলেন, যেটা আমাদের সংবিধানে উল্লেখ আছে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বস্তু ও বাসস্থানকে আমাদের নিশ্চিত করতে হবে। যেটা প্রদেশে থেকে অনুভাব করেছেন আমাদের দেশ নায়ক ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান। তিনি আরও বলেন, আপনারা মেধাকে কাজে লাগান, তাহলে আমাদের দল শক্তিশালী হবে।
যেখানে আমাদের ভোটা অধিকার প্রয়োগ করা মতো ক্ষমতা নাই, সেখানে আমরা এটি করব কি করে। তাই আমি চাই দেশে শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্য ব্যবস্থা ভালো ভাবে নিশ্চিত করা হউক।
অতএব এই রাষ্ট্র মেরামতের যে ২৭টি দফা দেওয়া হয়েছে এটা আমাদের জানতে হবে ও জনগণের মাঝে পৌছিয়ে দিতে হবে এবং এই ২৭ দফায় আগামীর বাংলাদেশ বিনির্মাণের কাজ দেবে। এন.এইচ/জেসি


