কর্মীহীন মহানগর বিএনপির আলোচনা সভা, চেয়ার ফাঁকা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০৮:৪২ পিএম
মঞ্চের কিছু লোক তার সামনে অল্প সংখ্যক মানুষ। ফাঁকা পড়ে ছিলো বাকি সব জায়গা কারণ মহানগর বিএনপি কর্মীহীন হয়ে পড়েছে বলেই এরকম অবস্থা তাদের বলে অভিযোগ করছে কিছু নেতারা।
সোমবার (৯ জানুয়ারী) বিকাল ৩ টায় শহরের ডনচেম্বার এলাকায় হোসিয়ারী সমিতির ভবনের ৩য় তলায়, জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত ১০ দফা আন্দোলন ও দেশ নায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা নিয়ে আলোচনা সভা আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
এসময় দেখা যায় ,হোসিয়ারী সমিতির ৩য় তলায় বেশির ভাগ চেয়ার ফাঁকা পরে ছিলো কারণ মহানগর বিএনপির সাধারন সম্পাদক আবুআল ইউসুফ খান টিপু প্রথমে অনুষ্ঠানের মাঝে সাবেক ছাত্র দল নেতা ও মহানগর যুবদল নেতা জোসেফ এর সাথে খারাপ আচরণ করে তার জন্য সে তার সকল নেতাকর্মীদের নিয়ে বের হয়ে যায়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা আসার পরেও ফাঁকা চেয়ারে অনুষ্ঠান করে মহানগর বিএনপি তাতে নেতাদের মাঝে কানাগোসা শুরু হয় তারা বলেন এতো দিন কি করলো আজকে তারা কর্মী নেই বলে ৩ তলার উপরে আলোচনা সভা দিয়েছে সব সময় তো নিচে করে আজকে নিচে করে নাই কারন তাদের নেতাকর্মী নেই বলে তারা এই রকম আয়োজন করেছে মহানগর বিএনপি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ডা. আসাদুজ্জামান রিপন।


