Logo
Logo
×

রাজনীতি

মোবারক হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ১০:২৩ পিএম

মোবারক হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
Swapno

১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মোবারক হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকল ১০টায় মোবারক হোসেন স্মৃতি সংসদে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বদেশ প্রত্যাবর্তন দিবস অনুষ্ঠানে মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ। 

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এরফান হোসেন দীপ বলেন, প্রতিটি জাতির ভাগ্য পরিবর্তনের ইতিহাসে একজন জাতির সূর্য সন্তানের আবির্ভাব হয়। শত বছর কিংবা কয়েকশো বছরে তিনি ওই জাতির ভাগ্য পরিবর্তনের নায়ক হিসেবে চিহ্নিত হয়ে থাকেন। বাঙালী জাতির জাতির ভাগ্য পরিবর্তনের নায়ক হলেন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। বাঙালী জাতি দীর্ঘ নয় মাস সংগ্রামের পর  ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা অর্জন করেন। তবে বাঙালী জাতি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা অর্জন করলেও স্বাধীনতার পূর্ণ স্বাধ গ্রহণ করেন ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নরগাতকরা জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করে। পরবর্তীতে জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা জাতির পিতার সোনার বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করতে। আজ নিরলস ভাবে কাজ করে দেশকে সুদক্ষ নেতৃত্ব দিয়ে বিশ্ব মানবতার মা জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা বাঙালী জাতিকে আজ ডিজিটাল বাংলাদেশে রূপান্তিত করেছে। তাই আমরা সকলে জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্থতা দীর্ঘায়ু কামনা করি।

 

উক্ত আলোচনায় সভায় উপস্থিতি ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ নেতা আরমান মাহমুদ, সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগ নেতা আলী হোসেন, মোঃ কবির হোসেন প্রধান সাবেক সিনিয়র সহ সভাপতি বারদী ইউনিয়ন ছাত্রলীগ। এছাড়া আরও উপস্থিতি ছিলেন আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন