Logo
Logo
×

রাজনীতি

জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ০১:১৫ পিএম

জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা
Swapno



১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় প্রথমে ২নং রেল গেটস্থ এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুলের শ্রদ্ধা জানানো হয়।

 

 

পরে জেলা আওয়ামী লীগের আয়োজনে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহিদ বাদলের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু।

 

 

সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, সাবেক সাংগঠনিক সম্পাদক মেয়র সুন্দর আলী, সাবেক দপ্তর সম্পাদক এম.এ রাসেল, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম।

 

 

সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নিজাম আলী, সাবেক কার্যকরী সদস্য সাবেক এমপি হোসনে আরা বাবলী, সাবেক সদস্য হাজী আমজাদ হোসেন, সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা কাদির ডিলার, সাবেক সদস্য সাদেকুর রহমান, সাবেক সদস্য শামসুজ্জামান ভাষানী, সাবেক সদস্য মির্জা সোহেল, সাবেক সদস্য মতি কন্ট্রাকটর। 

 

 

জেলা আওয়ামীলীগ নেতা হাজী জসিমউদ্দিন, অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, সালাউদ্দিন সিকদার, বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আক্তার হোসেন,  ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য মাহাদী হাসান রবিন, বন্দর উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ইসতিয়াক উদ্দিন জারজিস। 

 

 

ফতুল্লা থানা আওয়ামী লীগের সদস্য আলমগীর, সোনাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহজাহান,  জেলা আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন, সদর থানা আওয়ামী লীগের নেতা আক্তার সুকুম সহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

 

 

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫আগস্টে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এবং মোনাজাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন