Logo
Logo
×

রাজনীতি

সাখাওয়াত-টিপুর ব্যর্থতায় খোঁড়া মহানগর বিএনপি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ০৬:০৫ পিএম

সাখাওয়াত-টিপুর ব্যর্থতায় খোঁড়া মহানগর বিএনপি
Swapno

 

# ব্যর্থতা ঢাকতে নানা কৌশল অবলম্বন
# দলের আহ্বায়ক ও সদস্য সচিবকে মানে না কর্মীরা

 

 

মহানগর বিএনপির নাবগত কমিটির হওয়ার পর ১৫জন সিনিয়র বিদ্রোহী নেতা কমিটি থেকে পদত্যাগ করেন। যার ফলে মহানগর বিএনপি অনেকটাই শূন্য হয়ে পরে। কিন্তু কেন্দ্রের কাছে নিজেদের ব্যর্থতা ঢাকতে নানা সময় হাঁকঢাক দিয়ে কেন্দ্রীয় কর্মসূচি পালন করে দলের আহ্বায়ক ও সদস্য সচিব। আর তাদের নিজস্ব কর্মী না থাকায় তারা দলের অঙ্গ সংগঠনের উপরেই ভর করে কর্মসূচি পালন করে থাকে। কিন্তু এখন আর তাদের ডাকে সাড়া দেয় না নিজ দলের কর্মীরা ও। অপর দিকে নারায়ণগঞ্জ মহানগর বিএপিকে তারা চেম্বারভুক্ত রাজনীতিতে বানিয়ে ফেলেছেন।  

 

দলীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি অভিযোগের কান্ডারীদের হাতে থাকায় দলের শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে। কমিটিতে থাকা আহ্বায়ক ও সদস্য সচিব কমিটিকে আবারও অগোছালো বানিয়ে ফেলছে। তারা দলের চেইন অব কমান্ড মানছে না। যার ফলে দলের কর্মীরা তাদের থেকে পিছিয়ে যাচ্ছে। অপর দিকে দলের সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু সে নানা সময় অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে খারাপ ব্যাবহার করে যার কারণে অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মী তার উপরে পার্সোনালভাবে অতিষ্ট হয়ে পরেছে। এ ছাড়া ও তার নামে ক্ষমতাসীন দলের সাথে লিয়াজু করে চলার ও অভিযোগে রয়েছে এমন ডজন খানেক অভিযোগের কান্ডারী সাখাওয়াত-টিপু।

 

তৃণমূল ও মহানগর বিএনপির  বিদ্রোহী নেতকর্মীদের ধারনা মহানগর বিএনপির যে নবাগত কমিটি গঠন করা হয়েছে এটা পুরো অযোগ্য একটি কমিটি। এ ধরনের নেতাকর্মীদের হতে কমিটির দায়িত্ব তুলে দেওয়া কেন্দ্রেীয় নেতাদের ঠিক হয়নি। কারণ বর্তমান যে নতুন বছর চালু হয়েছে এই বছরে বিএনপিকে আরো জোরদার কর্মসূচি পালন করতে হবে এবং এই বছরেই চূড়ান্ত আন্দোলনের সময়। আর নানা কর্মসূচিতে তাদের ব্যর্থতার দেখা গিয়েছে তারই মধ্যে বড় ব্যর্থতার দেখা মিলেছে ৯ জানুয়ারী মহানগর বিএনপির আলোচনা সভায় যে যার মতো করে কর্মসূচিতে আসছেন আবার নিজের ইচ্ছা মতোই চলে যাচ্ছেন।

 

কিন্তু সামনে যে কেন্দ্রীয় নেতা বক্তব্য দিচ্ছে সেখানে তাদের কোন হুদিস ছিল না। নানা সময় টিপু এসে সকলকে বসাতে চাইলে ও সে ব্যর্থ হয় আবার নিজেরস্থানে চলে যায়। এ ছাড়া ও কমিটির সকল কর্মকান্ডে নানা ব্যর্থতার প্রমান দিয়েছে আহ্বায়ক ও সদস্য সচিব। তার ছাড়া কমিটির প্রথমে তারা যে একটি চেইন অব কমান্ড দেখিয়ে ছিলেন এখন সেটা আর তাদের মধ্যে দেখা যাচ্ছে না যার ফলে দলের উন্নয়ন না হয়ে আরো ধ্বংস হচ্ছে। যার কারণে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দাবি, কমিটিকে আরো শক্তিশালী করতে ও আন্দোলন সংগাম আরো জোরদার করতে কমিটিতে আবারো রদ-বদল দরকার।

এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন