Logo
Logo
×

রাজনীতি

ওয়ার্ড কমিটিতে ঢুকতে মরিয়া শিখন সরকার শিপন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ০৭:৩১ পিএম

ওয়ার্ড কমিটিতে ঢুকতে মরিয়া শিখন সরকার শিপন
Swapno

 

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ কমিটি হওয়ার পর থেকে ওয়ার্ড কমিটি গুলো ছিলো বেশ আলোচনায় । তার জন্য গত (৮ জানুয়ারী ) মহানগর আওয়ামী লীগ এর জরুরী সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে মহানগরের আওতাধীন সকল ওয়ার্ড কমিটি গুলো আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু করে ১১ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হবে।

 

 

তার মাঝেই আলোচনা উঠে আসে নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন এর ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ, সভাপতি ও সাধারণ সম্পাদক এর পদটি। জানা যায়, অওয়ামী লীগ এর রাজনীতির সাথে যুক্ত না থেকেও ওয়ার্ড কমিটিতে ঠাই পাওয়ার জন্য দৌড়ঝাপ শুরু করেছে শিখন সরকার শিপন।

 

 

নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন নির্বাচন এর পর থেকে আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে আসা শুরু করে। নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হওয়াতে তার জন্য আরো বেশি সহজ হয়েছে আওয়ামী লীগে যোগ দিতে কারণ নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট, খোকন সাহা হিন্দু তাই তার সাথে মিলে যোগসাজেশ করে তিনি বিভিন্ন মিছিল মিটিংয়ে আসেন ও মহানগর আওয়ামী লীগের সাবেক কমিটি সদস্য পদটি হাসিল করেন।

 

 

জানা যায়, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের বহিস্কৃত সাবেক সহ-সভাপতি ও ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন এর নির্বাচনে শিখন সরকার শিপন অনেকটা সহযোগিতা করছে বলে জানা যায়। তাই রবিউল হোসেন নিজে বহিষ্কৃত নেতা হয়েও শিখন সরকার শিপন কে ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ কমিটিতে আনতে মরিয়া হয়ে উচ্ছে রবিউল হোসেন।

 


১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতাদের মাঝে নানা ধরণের গুঞ্জন শুরু হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের একজন নেতা বলেন, একজন নব্য আওয়ামী লীগার হলেন শিখন সরকার শিপন। সে তো সেদিন রাজনীতে আসছে তার রাজনীতির বয়স সব মিলিয়ে ৫/৬ বছর হবে।

 

 

তার পিছন থেকে সব কাটি নারছে রবিউল হোসেন এখন সে ওয়ার্ড কমিটিতে আসলে তার জন্য লাভ হবে কারন তার হয়ে সব কাজ করবে শিপন সরকার। আর একজন নর্ব আওয়ামী লীগারের জন্য রবিউল হোসেন মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এর কাছে অনুরোধ করে কি করে সেটাই বুঝিনা। এ ধরনের আওয়ামী লীগার আমরা চাই না। সে কবে যে আওয়ামী লীগে যোগদান করছে সেটা অনেকেই জানে না।

 

 


নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগ এর সাবেক কমিটির সদস্য শিখন সরকার শিপন বলেন, আমি তো এ বিষয়ে কিছু জানি না। সেদিন খেয়াল করি নাই। তবে রবিউল তার নিজেও কাজ করছে সে আজকেও মহানগর এর সাথে মিলে ফুল দিয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন