স্বেচ্ছায় পদত্যাগকারী হুমায়ন কবির মৃধা ওয়ার্ড কমিটি গঠনে দায়িত্বে
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ০৭:৪৩ পিএম
রাজনীতিতে একটি প্রবাদ আছে রাজনীতির শেষ বলতে কিছু নেই। সেটিই আবার প্রমাণ করে দিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক। কারণ গত বছরের সিটি করপোরেশনের নির্বাচনের সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাদের বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন হুমায়ন কবীর মৃধা।
এখন সেই হুমায়ন কবির মৃধাকেই নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের কার্যকরী সভায় ২২,২৩ ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনের কার্যক্রমের দায়িত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক। এতে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানায়।
সূত্র বলছে, গত বছরের ৭ জানুয়ারি নারায়ণগঞ্জের বন্দরে কবিলার মোড়ে বন্দর উপজেলা আওয়ামী লীগের আয়োজিত কর্মী সমাবেশে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাদের বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য বলেছিলেন হুমায়ন কবীর মৃধা। সে বক্তব্যে বলে ছিলেন ‘শামীম ওসমানের সৈনিকেরা কৈ? ভয় পাইয়েন না? যারা এতোদিন শামীম ওসমানের মাধ্যমে পদ পদবি নিয়া শহরে চাউর করছেন।
আপনারা মঞ্চে বসা অথচ নৌকা দিবে না বললো কাকে? বুঝে থাকলে আপনারা কি করলেন? আমিতো এই মিটিং বয়কট করেছি। এটা গঠনতন্ত্র পরিপন্থী মিটিং। এখানে উপজেলার মিটিং হতে পারে না। এটা করতে হলে যৌথ মিটিং করতে হবে বলেছি। নিজেই তো গতবার নৌকা না পেয়ে কান্না করেছেন? শামীম ওসমান বাংলাদেশে একজনই। আমাকে বহিষ্কার করবেন, করেন?’ তখন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাদের বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিরূপ মন্তব্য করে পারিবারিক কারণ দেখিয়ে স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেন হুমায়ন কবির মৃধা।
পরবর্তীতে পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসলেও তার পদত্যাগ পত্রটি মহানগর আওয়ামী লীগ গ্রহণ করেন। তবে সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠনের কার্যক্রমকে সামনে রেখে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে সুসম্পর্ক করে।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের আওতাভুক্ত ২২,২৩ ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনের কমিটি গঠনের লক্ষ্যে আবারও দায়িত্ব পেয়ে যান হুমায়র কবির মৃধা। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের কার্যকরী সভায় ২২,২৩ ওয়ার্ডে হুমায়ন কবির মৃধা দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ঘোষণা দেন।
এতে করে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের বেশকয়েকজন নেতা এই বিতর্কিত নেতাকে দায়িত্ব দেয়ায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের আওতাভুক্ত ২২,২৩নং ওয়ার্ডে তার এলাকা হওয়ায় ওয়ার্ড কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা হয়ে এবার নিজস্ব ওয়ার্ডে কমিটি গঠনের লক্ষ্যে ছরি ঘুড়াবেন হুমায়ন কবির মৃধা।


