Logo
Logo
×

রাজনীতি

ঢাকায় শোডাউন দিয়ে কম্পন সৃষ্টি করেছে জেলা বিএনপি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ০৬:২৭ পিএম

ঢাকায় শোডাউন দিয়ে কম্পন সৃষ্টি করেছে জেলা বিএনপি
Swapno

 

গতকাল ঢাকায় গণ-অবস্থান কর্মসূচিতে নারায়ণগঞ্জ থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে অংশ গ্রহণ করেছেন জেলা বিএনপি। আর ঢাকার নয়াপল্টনে তাদের নানা সরকার পতনের শ্লোগানে কম্পন সৃষ্টি হয়েছে ঢাকার অলিতে গলিতে। আর সকল জেলার সবচেয়ে বৃহত্তম নেতাকর্মী হয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপিতে। এ ছাড়া ও নতুন কমিটি হওয়ার পর থেকেই জেলা বিএনপির কার্যক্রমের তৎপরতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। যার ফলে তৃণমূলের দাবি, জেলা বিএনপি তারেক রহমানের আস্থার প্রতিদান ব্যাপকভাবে পূরণ করছে।

 

দলীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি গঠনের পর থেকেই তারা নানা দলীয় সকল কর্মসূচিতে ব্যাপক ভূমিকা পালন করেছে। আর তাদের সকল কর্মসূচিতেই লোকে লোকারন্ন হওয়ার কারণে নগরী পুরোপুরিভাবে অচল হয়ে পরতো। বিগত কমিটিতে থাকা নেতাকর্মীরা দলকে একটি চেইন অব কমান্ডের ভিতরে আনতে পারেনি। কিন্তু বর্তমানের নবাগত ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের পর থেকেই তাদের দলের মধ্যে একটি চেইন অব কমান্ড সৃষ্টি হয়েছে যার ফলে তারা তাদের সকল আন্দোলন সংগ্রাম ব্যাপকভাবে পালন করতে পারছে এবং তাদের দাবি আগামী সকল কর্মসূচিতে তারা আরো ব্যাপক নেতাকর্মী নিয়ে অংশ গ্রহণ করবেন। ঢাকায় গতাকালের কর্মসূচির মাধ্যমে জেলা বিএনপি আরো নানা নতুন দিক নির্দেশনা পেয়েছে যার মাধ্যমে নেতাকর্মীরা আরো শক্তিশালী হবে।

 

আর রাজপথে যে ঘনঘন আন্দোলনের কর্মসূচি দেওয়া হচ্ছে সেটা চলমান থাকবে। আর যে পর্যন্ত দেশ মেরামত না হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি না দেওয়া হবে ও তত্ত্ববধায়ক সরকারের অধীনে যে পর্যন্ত একটি সুষ্টু নির্বাচন না দেওয়া হবে ততদিন পর্যন্ত আমাদের রাজপথে আন্দোলনের কর্মসূচি অবহৃত থাকবে। এ ধরনের কর্মসূচির আভাসে বিএনপির নেতাকর্মীরা আরো উৎফুল্ল হয়ে উঠেছেন। অপর দিকে জেলা বর্তমান কমিটির কারণে জেলা বিএনপিতে কোন কোন্দল না থাকায় বর্তমানে সাধারন জনগণ তাদের সকল আন্দোলনে আরো জোরদার ভূমিকা পালন করছেন। যার ফলে তাদের কর্মী সংখ্যা আরো বৃদ্ধির পথে। যার ফলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দাবি, জেলা কার্যক্রম এভাবে আরো প্রতিষ্ঠিত হলে অচিরেই এই সরকার থেকে সাধারন জনগণ মুক্তি লাভ করবে।

 

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন যুগের চিন্তাকে বলেন, আজকের কর্মসূচিতে আমরা নারায়ণগঞ্জ থেকে ঢাকায় হাজার হাজার নেতাকর্মী নিয়ে অংশ গ্রহণ করেছি। আর আজকের কর্মসূচিতে আমরা আরো নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য শুনেছি। যার মাধ্যমে আমাদের সঙ্গে কর্মসূচিতে যে নেতাকর্মীরা ছিল তারা আরো উজ্জ্বীবিত হয়ে উঠেছেন। আর আমাদের এ সরকার পতনের কর্মসূচি যে পর্যন্ত বাস্তাবায়ন না হবে সে পর্যন্ত আমরা রাজপথে নানা কর্মসূচি পালন করে যাবো। আর এখন আমাদের মূল শক্তি হলো সাধারণ জনগণ তারা সকল সময় আামদের পাশে নানা আন্দোলন সংগ্রামে ব্যাপকভাবে ভূমিকা পালন করে তাদের কারণেই আমরা সকল আন্দোলন সফল করতে পারি।

 

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব যুগের চিন্তাকে বলেন, আজকে আমরা ঢাকার গণ-অবস্থানে নারায়ণগঞ্জ থেকে হাজারো নেতাকর্মী অংশ গ্রহণ করেছি। আমাদের যে গনতান্ত্রিক আন্দোলন এটা একটি চলমান গণতান্ত্রিক আন্দোলন এটা ধারবাহিকভাবে চলবে। আর আমাদের সর্ব প্রথম কাজ হলো আমাদের ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সাথে নিয়ে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে হবে এই ধরনের ম্যাসেজ আমরা আজকের কর্মসূচি থেকে পেয়ে আসলাম।

 

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টিটু যুগের চিন্তাকে বলেন, আমরা আজকে ঢাকায় কম হলে ও ১০ হাজার নেতাকর্মী নিয়ে অংশ গ্রহন করেছি। আর ঢাকার মধ্যে অন্য অন্য জেলা থেকে সব থেকে বেশি ভূমিকা পালন করেছে জেলা বিএনপি। এই কর্মসূচিতে আমাদের দিক নির্দেশনা দেওয়া হল আগামী ১৬ জানুয়ারী আমাদের জেলা ও মহানগরের বিক্ষোভ সমাবেশ এবং বর্তমান এ আন্দোলন চলমান এ আন্দোলন চলবে যে পর্যন্ত দেশনেত্রী খালেদা জিয়া মুক্ত না হবে ও নিরপেক্ষ তত্তাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন না করা হবে।

এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন