Logo
Logo
×

রাজনীতি

নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের কমিটি ঘোষণা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ০৮:৪৮ পিএম

নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের কমিটি ঘোষণা
Swapno


নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের পূর্বের মেয়াদোত্তীর্ণ কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের দুই সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।


বৃহস্পতিবার (১২ জানুয়ারি) কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফর চৌধুরী ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের নবগঠিত কমিটির আহ্বায়কের দায়িত্বে পেয়েছেন  ডাঃ শাহিন মিয়া এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ কায়সার রিফাত। জেলা কৃষকদলের কমিটিতে ডাঃ শাহিন মিয়াকে আহ্বায়ক এবং মোহাম্মদ কায়সার রিফাতকে সদস্য সচিব নির্বাচিত হওয়ায় তারা কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন