Logo
Logo
×

রাজনীতি

বিএনপিতে দ্বন্দ্ব তৈরির মূলে তারা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩, ০৩:২৪ পিএম

বিএনপিতে দ্বন্দ্ব তৈরির মূলে তারা
Swapno


নারায়ণগঞ্জ জেলা বিএনপিতে সক্রিয় কয়েকজন নেতা জেলা বিএনপির নবগঠিত কমিটি গঠন হওয়ার পর থেকেই জেলা বিএনপির রাজনীতি থেকে দূরে সরে যেতে থাকে। কারণ জেলা বিএনপির নবগঠিত কমিটিকে পূর্বের কমিটির কয়েকজন নেতা মেনে নিতে পারছে না।

 

 

যার জন্য জেলা বিএনপির আলাদা ব্যানারে পূর্বের কমিটির সদস্য সচিব মামুন মাহমুদ এবং যুগ্ম আহবায়ক ফতুল্লা থানা বিএনপির সভাপতি জাহিদ হাসান রোজেলের নেতৃত্বে বিএনপির বর্তমানের আন্দোলন সংগ্রামগুলোতে অংশগ্রহণ করছে। এতে করে জেলা বিএনপির রাজনীতি দুভাগে বিভক্ত হয়ে পড়ছে।

 

 

এছাড়া কেন্দ্রীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত বিএনপির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে জেলা বিএনপির পূর্বের কমিটির সাথে থেকে বিভিন্ন সমাবেশ সফল করতে দেখা যেত। কিন্তু জেলা বিএনপির নবগঠিত কমিটি হওয়ার পর থেকে নজরুল ইসলাম আজাদকে হঠাৎ আচমকা নারায়ণগঞ্জের রাজনৈতিক ময়দানে নিশক্রিয় দেখা যাচ্ছে।

 

 

সূত্রে জানা যায়, গত বছরের শেষ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৯ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করা হয়। কমিটিতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ আলহাজ্ব গিয়সউদ্দিসকে আহবায়ক এবং গোলাম ফারুক খোকন সদস্য সচিব করে এই ৯সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি।

 

 

এরপর থেকেই নারায়ণগঞ্জ জেলা বিএনপির রাজনীতিতে তর্জন গর্জন বৃদ্ধি পেতে থাকে। আন্দোলন সংগ্রামেও বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণ বৃদ্ধি পেতে থাকে। যার জন্য গত ১০ ডিসেম্বর ঢাকার বিএনপির গণসমাবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ব্যাপক আকারে নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করেন।

 

 

এছাড়া বিএনটিপর যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে কেন্দ্র ঘোষিত গণমিছিল এবং গণ অবস্থানে নারায়ণগঞ্জ জেলা বিএনপি তাদের শক্তির জানান দিচ্ছে। তবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবগঠিত কমিটি গঠিত হওয়ার পর থেকেই নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বর্তমান জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক দায়িত্বে মামুন মাহমুদ জেলা বিএনপির রাজনীতিতে নিশক্রিয় হয়ে যান।

 

 

এছাড়া নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এবং ফতুল্লা থানা বিএনপির সভাপতি জাহিদ হাসান রোজেল বেশকয়েকদিন জেলা বিএনপির রাজনীতি থেকে দূরে ছিলেন। তবে আবারও তারা নারায়ণগঞ্জ জেলা বিএনপির রাজনীতিতে সক্রিয় হলেও তাদের নারায়ণগঞ্জ জেলা বিএনপির আলাদা ব্যানারে দলীয় কর্মসূচীতে অংশগ্রহণ করতে দেখা যায়।

 

 

বিএনপির ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশে তাদের নারায়ণগঞ্জ জেলা বিএনপির আলাদা ব্যানারে অংশগ্রহণ করতে দেখা যায়। এছাড়া ১১ ডিসেম্বর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঢাকায় বিএনপির গণ-অবস্থানেও মামুন মাহমুদ এবং জাহিদ হাসান রোজেলকে আলাদা ব্যানারে দেখা যায়। যার কারণে নারায়ণগঞ্জ জেলা বিএনপির রাজনীতি এখন দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে।

 

 

এছাড়া নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাদের মধ্য দ্বন্দ্ব এবং দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। বিএনপির নেতাদের বরাতে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহবায়ক আলহাজ্ব গিয়াসউদ্দিনের সাথে মামুন মাহমুদ এবং জাহিদ হাসান রোজেলের সাথে সম্পর্কের টানাপোড়ন রয়েছে। যার জন্য নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্তমান নেতৃত্বে থাকা নেতাদের সাথে একীভূত হতে পারছে না। এছাড়া নারায়ণগঞ্জ জেলা বিএনপির অঘোষিত অভিভাবক হিসেবে পরিচিত কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদকেও নারায়ণগঞ্জ জেলা বিএনপির কর্মসূচীতে পূর্বের মত অংশগ্রহণ করতে দেখা যায় না।

 

 

এর আগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কর্মসূচীতে নজরুল ইসলাম আজাদের অনুসারীরা নারায়ণগঞ্জ জেলা বিএনপির কর্মসূচীগুলো ব্যাপকভাবে অংশগ্রহণ করত। কিন্তু নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবগঠিত কমিটি হওয়ার পর থেকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কর্মকান্ডে নজরুল ইসলাম আজাদের অনুসারীদের অংশগ্রহণ থাকলেও পূর্বের মত তার নেতাকর্মীরা অংশগ্রহণ করছে না।

 

 

কারণ আজাদের সাথে নারায়ণগঞ্জ জেলা বিএনপির শীর্ষ দুই পদে থাকা নেতার সম্পর্কের টানাপোড়ন রয়েছে। তবে দলীয় স্বার্থে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বহু নেতা তাদের পূর্বের সকল বিভেদকে ভুলে গিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্তমান নেতৃত্বে থাকা নেতাদের সাথে একীভূত হতে পারলেও হতে পারছে না নজরুল ইসলাম আজাদ। এতে তৃণমূলের নেতারা বলছে তাদের আন্তঃকোন্দেলের কারণে নারায়ণগঞ্জ জেলা বিএনপির রাজনীতে দ্বন্দ্ব দূরত্ব সৃষ্টি হচ্ছে।  এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন