Logo
Logo
×

রাজনীতি

নাশকতার মামলায় কারাগারে যুবদল নেতা শাহেদসহ ৫ জন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩, ০৩:৫৮ পিএম

নাশকতার মামলায় কারাগারে যুবদল নেতা শাহেদসহ ৫ জন
Swapno


 
নারায়ণগঞ্জ সদর মডেল থানার নাশরতার পৃথক পৃথক দুই মামলায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদসহ ৫ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

 

 

বৃহস্পতিবার (১২ জনুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ জগলুল হোসেনের আদালতে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন শেষ হওয়ায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক ১৪জনের জামিন আবেদন মঞ্জুর করেন এবং বাকী ৫জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

 

গ্রেফতারকৃত আসামিরা হলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদ, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদ, বিএনপি নেতা হারুন, পিচ্চি মাসুম, গলাকাটা জাকির। উল্লেখ্য, গত ২৯ নভেম্বর নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই কাজী ফেরদৌস বাদী হয়ে ১৪ নাম উল্লেখ ও ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি করে ওই মামলাটি দায়ের করেন।

 

 

এ ছাড়াও গত ১ ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানার এস আই আজহারুল ইসলাম বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪০জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা উল্লেখ্য করা হয় গত ৩০ নভেম্বর সন্ধ্যায় শহরের চাষাঢায় মশাল মিছিল, ককটেল বিস্ফোরণ ও সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ করেছে। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন