নেতৃত্ব না থাকায় কোন্দল সৃষ্টি হচ্ছে ছাত্রদলে
লিমন দেওয়ান
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ০৮:৫৩ পিএম
# তিন মাসেও নতুন কমিটির আভাস নেই
বিদায় বছরে ১৫ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটির বিলুপ্ত ঘোষণা দেয় কেন্দ্র। তার পর থেকেই ছাত্রদলে নতুন নেতৃত্ব আসতে চাওয়া পদপত্যাশীরা লবিংসহ নেতৃত্বে আসার জন্য দৌঁড়ঝাপ শুরু করে। কিন্তু ৩ মাস পেরিয়ে গেলে ও নতুন কমিটির কোন আভাস নেই। যার ফলে তুণমূল পর্যায়ের নেতাকর্মীদের থেকে জানা যায়, নেতৃত্ব নিয়ে প্রতিযোগীতা এখন কোন্দলে পরিনত হয়েছে। এদিকে কেন্দ্রীয় কমিটি থেকে ছাত্রদলের পদ পত্যাশীদের নিয়মিত কমিটি দেওয়ার আশ্বাস দিয়ে ও নতুন কমিটি দেওয়া হচ্ছে না।
কিন্তু বর্তমান চলতি বছর রাজেনৈতিক অঙ্গনে অনেকটাই গুরুত্বপূর্ণ একটি বছর এই বছরই চূড়ান্ত আন্দেলনের বছর। সেই প্রেক্ষিতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে নানা আন্দোলন সংগ্রাম করে মাঠ অনেকটাই নিজেদের দখলে রাখার চেষ্টা করছে। কিন্তু তৃণমূল নেতাকর্মীদের দাবি, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি শিগ্রই করা অতন্ত প্রয়োজন তা না হলে দলের মধ্যে নানা বিশৃঙ্খলার দেখা মিলবে এবং ছাত্রদলের পদ পদত্যাশীদের ভাবমূর্তি বিনষ্ট হবে।
দলীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৫ জুন জেলা ও মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্র। কমিটিতে জেলা ছাত্রদলের সভাপতি করা হয় মশিউর রহমান রনিকে ও সাধারণ সম্পাদক করা হয় খাইরুল ইসলাম সজীবকে। গত বছরের ১৬ মার্চ কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের তিন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে সদস্য সচিব করা হয়েছে জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে।
অপর দিকে মহানগর ছাত্রদলের কমিটি ২০১৮ সালের ৫ জুন শাহেদ আহম্মেদকে সভাপতি ও মমিনুর রহমান বাবুকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয় কেন্দ্র। গতবছরের ২০২১ সালের ১৬ নভেম্বর কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের র্পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে যুবদলের যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহম্মেদকে। এ ছাড়া ও দীর্ঘদিন যাবৎ এই জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি মেয়াদউর্ত্তীণ অবস্থায় পরে ছিল।
কিন্তু তখন ও নানা আন্দোলন সংগ্রামে ছাত্রদলকে নিজের মতো আগলে রেখেছিলেন ছাত্রদল থেকে যুবদলের পদ পাওয়া নেতারা। এরই মধ্যে গত ১৫ নভেম্বর ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলে সিদ্ধান্তে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত করে দেয়া হয়। আর এই বিলুপ্ত হওয়ার পর থেকেই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা যেন একেবাইরে নির্বিকার হয়ে পরেছেন। কিছু পদ প্রত্যাশী ব্যতীত কোনো কর্মসূচিতেই তাদের সরবতা দেখা যায় না।
ইতোমধ্যে কমিটিকে ঘিরে আলোচনায় রয়েছেন বেশ কয়েকজন ছাত্রদল নেতা। এদের মধ্যে জোরদার গ্রুপিং ও লবিং যে যার বলয়ের মাধ্যমে নেতৃত্বে আসার চেষ্টা করছে। কিন্তু কেন্দ্রীয় নেতাদের দাবি, রাজপথে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীরাই কমিটিতে অগ্রাধিকার পাবেন বিগত দিনের আন্দোলন সংগ্রামে ভূমিকা পর্যালোচনা করে নতুন কমিটির নেতৃত্ব নির্বাচন করা হবে। কিন্তু পদপত্যাশীদের দাবি, কেন্দ্রীয় কমিটি শুধু হয়ে যাবে, দিবো, দিচ্ছিতে সীমাবদ্ধ হয়ে আছে। অপর দিকে ছাত্রদলের দীর্ঘদিন যাবৎ ছাত্রদলে নেতৃত্ব না থাকার কারণে সবাই সবাইকে নেতা মনে করছে কেউ কাউকে মানছে না। এর ফলে প্রতিযোগীতা কোন্দলে পরিনত হচ্ছে যার ফলে দলের এ দুর্দিনে অনেকটাই অশুভনীয়। আর শীঘ্রই কমিটি না দেওয়া হলে এ কোন্দল আরো বৃদ্ধি পেতে পারে বলে দাবি জানাচ্ছেন দলের তৃণমূল।
এ বিষয়ে ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মেহেদী হাসান দোলন যুগের চিন্তাকে জানান, আমরা বর্তমানে দলের দুর্দিনে পাশে আছি আগামীতে ও ছিলাম আর যতই বাধাই আসুক আমরা দলের জন্য কাজ করে যাবো। আর আমাদের কমিটি কেন্দ্র থেকে বলছে শীঘ্রই দিয়ে দিবে।আর আমরা মাঠে যে যার মতো করে লবিং করে যাচ্ছি। আর বর্তমান বছর আমাদের চূড়ান্ত আন্দোলনের বছর তারই প্রেক্ষিতে আমরা রাজপথে আছি।
জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী সুলতান মাহমুদ যুগের চিন্তাকে জানান, আমরা নিয়মিত কমিটির নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছি কবে কমিটি হবে তারা এটা নির্দিষ্ট বলতে পারছে না। কিন্তু আমরা আশা করছি শীঘ্রই কমিটির দায়িত্ব একটি তৃণমূলের হাতেই তুলে দিবে। আর বর্তমানে আমাদের কমিটি না থাকার কারণে অনেক সদস্যা হচ্ছে দলে কোন্দলের দেখা মিলছে আর যারা কখনও আন্দোলন সংগ্রামে কখনোই ছিল না। তারা এখন কমিটির লোভে নানা মিছিল মিটিংয়ে সক্রিয় ভূমিকা পালন করছেন। ছাত্রদলকে আবার ও শক্তিশালী করতে হলে শীঘ্রই ছাত্রদলে শূণ্যস্থান পূরণ করতে হবে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক ও মহানগর ছাত্রদলের সভাপতি প্রার্থী রাকিবুর ইসলাম সাগর যুগের চিন্তাকে জানান, বর্তমানে আমরা দলের সকল আন্দোলন সংগ্রামে যে যার মতো করে আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণ করছি। আর এখন কমিটি নিয়ে আমাদের ভাবার সময় নেই। আমরা যে যার মতো করে কাজ করে যাচ্ছি। আর আমাদের আশা শীঘ্রই তৃণমূল দ্বারা কমিটি গঠন করা হবে। আর আমরা মহানগর ছাত্রদল রাজপথে ঐক্যবদ্ধভাবে সকল আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি।
এস.এ/জেসি


