Logo
Logo
×

রাজনীতি

আলীরটেকে ভিলেজ পলিটিক্স বেশি : ভিপি বাদল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ০৬:০৯ পিএম

আলীরটেকে ভিলেজ পলিটিক্স বেশি : ভিপি বাদল
Swapno



জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহিদ মো. বাদল বলেছেন, আলীরটেকে ভিলেজ পলিটিক্স বেশী। যারা দলের জন্য ত্যাগী আগামী নির্বাচনে তারা নমিনেশন পাবে। আমি আলীরটেকে বহুবার অনুষ্ঠান করতে চেয়েছি বারবার পিছিয়ে গেছে ভিলেজ পলিটেক্সের জন্য। এখানে দলীয় লোকদের বিভেদ বেশী।

 

 

সদর থানা আওয়ামী লীগের কার্যক্রম থেমে থাকতে পারেনা। তাই ইব্রাহীম মোল্লা ও সওদাগর নািজর মাদবরের সাথে মিলে দলীয় কার্যক্রম চালাবে। কেননা তারা সদর থানা প্রস্তাবিত কমিটিতে রয়েছে। আপনারা শামীম ওসমানের মতো ভালো লোক চান। খারাপ লোক নৌকায় থাকতে পারবেনা। আমরা উন্নয়ন ও সেবার মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটাতে চাই।

 

 

শনিবার (১৪ জানুয়ারী) বিকালে আলীরটেক আমান মার্কেটে আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব আলী নুর মোল্লার সভাপতিত্বে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সদর থানা আওয়ামী লীগের পরিচালনার দায়িত্ব প্রাপ্ত ও জেলা যুবলীগের সদস্য ইব্রাহীম মোল্লা বলেন, সদর থানা আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য আমরা দলের নিবেদিত প্রান হয়ে কাজ করে যাচ্ছি।

 

 

আজকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি বাদল ভাই নাজির মাদবরের সাথে মিলে কাজ করার দায়িত্ব দিয়েছেন। আগমাী নির্বাচে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার জন্য আমরা মাঠে ময়দানেয় কাজ করে যাবো। সেই সাথে সদর থানা আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছি আগামীতেও যাবো।

 

 

এসময় সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসটি আলমগীর সরকার বলেন, আহগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য এখন থেকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করে যেতে হবে। সেই সাথে সরকারের উন্নয়ন মানুষের মাঝে তুলে ধরতে হবে।

 

 

আর এজন্য এখন থেকে দলকে শক্তিশালী করার পাশা পাশি মানুষের কাছে গিয়ে নৌকা গিয়ে ভোট চাইতে হবে। পরে আলোচনা শেষে আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনা করার জন্য আলীনুর মোল্লা, সালেহ আহমেদ খোকন, এসবি শাহিন সরকারকে দায়িত্ব দেয়া হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজির উদ্দিন আহম্মেদ, আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম বিপ্লবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসটি আলমগীর সরকার, সাধারণ সম্পাদক এস,এম,সালেহ আহম্মেদ খোকন, সাংগঠনিক সম্পাদক শাহীন সরকার।

 

 

গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবিএম আজহারুল ইসলাম, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক সওদাগর খান, আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শহীদুল্লাহ পাটোয়ারী,গোগনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ইব্রাহীম মোল্লা, সদর থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক।

 

 

সদর থানা যুবলীগ নেতা আশরাফ মামুন পাঠান, আলীরটেক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. শাহীন রাজু,মোঃ জাকির হোসেন মেম্বার, আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এসবি শাহীন সরকার, আলীরটেক ইউনিয়ন আওয়ামী যুবলীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ওহাব মেম্বার, রওশন আলী মেম্বার,হাজ্বী মজিবুর রহমান।

 

 

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ আব্দুল মালেক,  মোঃ শরীফ, মতিন মেম্বার, আলী আকবর মাষ্টার, সালাউদ্দিন রানা, শুক্কুর আলী মেম্বার। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন