Logo
Logo
×

রাজনীতি

টিপুতে অস্বস্তি সাখাওয়াতের

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ০৬:৫৩ পিএম

টিপুতে অস্বস্তি সাখাওয়াতের
Swapno

 

# পদ পেয়েই দুর্ব্যবহার করায় সরে যাচ্ছে কর্মীরা
# অঙ্গ সংগঠনের কর্মীরাও বিমুখ

 

 

মহানগর বিএনপির নেতারা বিরোধে জড়ালে ও বিরোধ মিটাতে কেউ উদ্যোগী হচ্ছে না। উল্টো দলের মধ্যে আরো বেশি বিভাজন সৃষ্টিতে ব্যস্ত হয়ে পরেছে মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব। অপর দিকে তাদের নানা বিশৃঙ্খলায় দলের শৃঙ্খলা নষ্ট হচ্ছে। আর কমিটির সদস্য সচিব টিপু নানা অভিযোগের কান্ডারী অপর দিকে তিনি মূল পদে আসার পরেই দলের নেতাকর্মীদের কাছে বড় নেতা হিসেবে জাহির হওয়ার জন্য তাদের উপর নানা সময় নানাভাবে নির্যাতন করে যাচ্ছে। যার ফলে ত্যক্ত হয়ে দলকে ভালোবেসে নেতাকর্মীরা তাদের সাথে এখনও যুক্ত আছে। তারই প্রেক্ষিতে তৃণমূলের ধারণা তাদের এ কর্মকাণ্ড ও মহানগর বিএনপি আরো শক্তিশালী ও দলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে এই কমিটিকে শক্তিশালী নেতৃত্ব দ্বারা রদ-বদল করতে হবে।

 

দলীয় সূত্রে জানা যায়, গত বছরের ১৩ সেপ্টেম্বর মহানগর বিএনপির নবাগত কমিটির অনুমোদন দেয় কেন্দ্র। তখন কমিটিতে মূল নেতৃত্ব পাওয়া আহ্বায়ক ও সদস্য সচিব অনেকটাই বেপরোয়া হয়ে উঠে। তারা নানা সময় নানাভাবে দলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। কমিটি পাওয়ার আগে সাখাওয়াত-টিপু নেতাকর্মীদের আশ্বাস দিয়ে ছিলেন মহানগর বিএনপির কার্যালয় তৈরি করবে কিন্তু চার মাসে ও কোন বসার নির্দিষ্ট স্থান পায়নি নেতাকর্মীরা। আবার টিপুর কোন নিজস্ব অফিস না থাকায় তিনি প্রতিদিনই কোর্ট সংলগ্ন সাখাওয়াতের চেম্বারে আড্ডা জমায় ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সেখানে আলোচনার জন্য যেতে বাধ্য করে। তারা সেখানে আলোচনা না করতে চাইলেও টিপুর ধমকের ভয়ে সেখানে নেতাকর্মীরা যায়।

 

যার ফলে নেতাকর্মীরা বলছে সাখাওয়াত-টিপু মহানগরের রাজনীতিকে চেম্বারভুক্ত রাজনীতিতে পরিণত করেছে। এ ছাড়া ও মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর বিরুদ্ধে ডজন খানিক অভিযোগ রয়েছে। ৯ জানুয়ারী নারায়ণগঞ্জ হোসিয়ারী সমিতির ২য় তলায় মহানগর বিএনপির ১০ দফা দাবি ও গণ-অবস্থান কর্মসূচি বাস্তবায়নের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় নানান বিশৃঙ্খলার সৃষ্টি করে এই সাখাওয়াত টিপু তাদের কারণে অনেক নেতাকর্মী ত্যক্ত হয়ে সভাস্থল ও ত্যাগ করেন।

 

১১ জানুয়ারী ঢাকায় বিএনপির ঘোষিত গণ-অবস্থান কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি অঙ্গসংগঠনের উপরে ভর করে সেখানে অংশগ্রহণ করেন। তার পরে গণ-অবস্থান কর্মসূচির মিছিলে এই টিপু নেতাকর্মীদের সাথে চিল্লাচিল্লি করে সামনে অবস্থান করে ফটোসেশন করানোর জন্য তার মতোই কিছু নেতারা তাকে সামনে আসতে দেয় না তখন তিনি মিছিলের ব্যানার টানাটানি করে ছিঁড়ে ফেলে। তার এ ধরনের কর্মকান্ডে তৃণমূল নেতাকর্মীদের দাবি, মহানগর বিএনপির সদস্য সচিবের পদ জীবনেও টিপু প্রত্যাশা করেনি কিন্তু ম্যানেজের কারণে হঠাৎ টিপু এ গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পায়ে টিপু এখন পাগল হয়ে গেছে।

 

তিনি নিজেকে বিশাল বড় নেতা জাহির করতে গিয়ে তৃণমূল নেতাকর্মীদের অবজ্ঞা করছে। এমনি টিপুকে পল্টিবাজ হিসেবে ও ভূষিত হয়েছে। আর মহানগর বিএনপি বর্তমানে যাদের হাতে তুলে দিয়েছে তাদের কোন নিজস্ব কর্মী নেই তারা অঙ্গসংগঠনের উপরে ভর দিয়ে পার হওয়ার পরিকল্পনা করছে। যার কারণে দলের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বর্তমান কমিটি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আর এই কমিটির সবচাইতে বেশি বিশৃঙ্খলার কান্ডারী আবু আল ইউসুফ খান টিপু।

 

তাদের এই সকল কর্মকান্ডের কারণে অঙ্গসংগঠনের সবাই তাদের উপরে ক্ষিপ্ত। যেহেতু তারা বিএনপিকে ভালোবাসে তাই শত লাঞ্চনার পরে ও তারা বুকে পাথর বেঁধে বর্তমান কমিটির কর্মসূচিগুলোতে অংশ গ্রহণ করছে। আর এমনিতেই বিএনপির নেতাকর্মীরা নানা প্রতিকূলতার পরেও রাজপথে সরব রয়েছে তারপরে আবার টিপুর এই দুর্ব্যবহার নেতাকর্মীদের পীড়া দেয় অনেকেই আবার কেঁদে ফেলে। তার এই ধরণের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছে বিএনপির নেতাকর্মীরা। তারা দাবি করছে এই নির্যাতন যদি প্রতি নিয়ত এভাবেই হয়ে থাকে তাহলে ভবিষ্যতে মহানগর বিএনপি অনেকটাই পিছিয়ে পড়বে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন