পূর্ণাঙ্গ কমিটি গঠনে হাই-বাদলের গড়িমসি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ০৮:২৩ পিএম
# পুরাতন বছর পেরিয়ে নতুন বছরে গড়িয়েছে কমিটি পূর্ণাঙ্গ করতে ব্যর্থ তারা
বছরজুড়েই নানারকম ইস্যু নিয়ে উত্তাল থাকে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতি। কিন্তু সে উত্তাপ উত্তাল অনেকটা থমকে আছে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত না হওয়ায়। কারণ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগে বহু ত্যাগী নেতা থাকা সত্ত্বেও দলে নিজস্ব পরিচয় না থাকায় জেলা আওয়ামী লীগের কর্মকান্ডে ব্যাপকভাবে জড়িত হতে পারছে না।
জেলা আওয়ামী লীগের পূর্বের কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে বহাল রেখে জেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করেন ওবায়দুল কাদের। পরবর্তীতে সভাপতি এবং সাধারণ সম্পাদককে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ করে কেন্দ্রে জমা দেয়ার ঘোষণা দেন।
তবে কমিটি গঠনের পর পুরাতন বছর থেকে নতুন বছরে পর্দাপন করলেও হয়ে উঠেনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটি। যার কারণে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক মধ্যেই সীমাবদ্ধ থাকছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ।
সূত্র জানা যায়, গত বছরের ২৩ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্বের সভাপতি আব্দুল হাই এবং সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদলকে বহাল রেখেই নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন ওবায়দুল কাদের। তবে কমিটি গঠনের সময় ওবায়দুল কাদের জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেন।
তাদের দায়িত্ব দিয়ে পূর্বের কর্মকান্ড নিয়ে কঠোর সমালোচনা করেন এবং জেলা আওয়ামী লীগের কমিটি গঠনের জন্য বেশ কিছু শর্তজুড়ে দেন ওবায়দুল কাদের। তখন ওবায়দুল কাদের বলেন, কমিটিকে ঘিরে পদ বাণিজ্যের কথা যেন না শুনি। ডেকে ডেকে পকেটের লোক বসাবেন তাও চলবে না।
কমিটি যাবে নেত্রীর কাছে, নেত্রী আমাকে দেবেন। পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে কমিটি দেওয়া হবে। সৎ ও ত্যাগীদের কমিটিতে রাখতে হবে। পয়সা খেয়ে কমিটি করা লোকদের আমাদের প্রয়োজন নেই। ভালো হয়ে যান, নিজেদের সংশোধন করুন। কমিটি একটা হবে। নতুন নেতা আসতে দেন।
তবে সূত্র বলছে, কমিটি গঠনের পর পুরাতন বছর পেরিয়ে নতুন বছর চলে আসলেও হয়ে উঠেনি জেলা আওয়ামী লীগের কমিটি। এতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের অনেক নেতাই জেলা আওয়ামী লীগের রাজনীতিতে নিশক্রিয় হয়ে পড়েছে। কারণ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের রাজনীতিতে নিজস্ব কোন দায়িত্ব না থাকায় নারায়ণগঞ্জ জেলা একাধিক নেতা জেলা আওয়ামী লীগের রাজনীতিতে দাবড়িয়ে উঠতে পারছে না।
এছাড়া নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়ায় গড়িমসি চলমান রয়েছে। কারণ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বলছিল নতুন বছরেই নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
কিন্তু নতুন বছরে পর্দাপন করলে পূর্ণাঙ্গ কমিটি গঠনে তাদের কোন মাথা ব্যাথা নেই। তবে জেলা আওয়ামী লীগের পদ প্রত্যাশী অনেক নেতারাই সংঙ্কিত কারণ সামনে দ্বাদশ সংসদ নির্বাচন আর নতুন বছরটি নির্বাচনী বছর হওয়ায় নির্বাচনের আগেই নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি আসা করছে। কিন্তু নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যাপারে সঠিক করে কিছু বলছে না। এতে করে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রত্যাশী নেতারা সভাপতি এবং সাধারণ সম্পাদকের কর্মকান্ড নিয়ে সংঙ্কিত।
তবে জেলা আওয়ামী লীগের পদপ্রত্যাশী নেতারা বলছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের মধ্যেই বর্তমানে জেলা আওয়ামী লীগের কর্মকান্ড সীমাবদ্ধ রেখেছে। যার কারণে জেলা আওয়ামী লীগের নেতৃত্ব বিকাশ নিয়ে তাদের কোন মাথা ব্যাথা নেই। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি মিটিংয়ে আছি বলে কলটি কেটে দেন।


