Logo
Logo
×

রাজনীতি

নাম ঘোষণা ছাড়া আজব সম্মেলন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ০৬:০৮ পিএম

নাম ঘোষণা ছাড়া আজব সম্মেলন
Swapno

 

# ওয়ার্ড কমিটি গঠনের আমেজে ভাটা
# পরে নাম ঘোষণা করবো : আনোয়ার হোসেন

 

 

নারায়ণগঞ্জ ২৭ টি ওয়ার্ড নিয়ে ২০১১ সনে সিটি করপোরেশন নির্বাচন গঠিত হয়। আগামী নির্বাচনকে সামনে রেখে মহানগর আওয়ামী লীগকে ঢেলে সাজানোর জন্য ওয়ার্ড পর্যায়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের কাজ শুরু করেছে। ইতোমধ্যে শুক্রবার ২৭ নম্বর ওয়ার্ড থেকে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের কাজ শুরু হয়। এর মাঝে তিন দিনে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ২৭টি ওয়ার্ডের মাঝে ৬টি ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তার মাঝে ২৬ নম্বর ওয়ার্ডে বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদের ছোট ভাই মেসবাহ উদ্দিনের নাম ঘোষণা করা হয়। বাকি ২২ থেকে ২৭ নম্বর ওয়ার্ড পর্যন্ত সম্মেলন হলেও এখানে কোন নেতা নির্বাচন বা কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্বাচিত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয় না।

 

এদিকে স্থানীয় নেতাদের মাঝে বলা বলি হচ্ছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ে হাক ডাক দিয়ে যে ভাবে কমিটি করার ঘোষনা দিয়েছে সেই অনুযায়ী কিছু হচ্ছে না। ক্ষমতাসীন দলের স্থানীয় একাধিক নেতা জানান, সম্মেলন মানে হচ্ছে তৃনমূলের নেতা অর্থাৎ কাউন্সিলররা তাদের ভোট দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তাদের পছন্দের ব্যক্তিদের নির্বাচিত করবে। কিন্তু মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলন হলেও এখানে নেতা বা কমিটিতে কারা আসছে তাদের নাম ঘোষনা হয় না।

 

অপরদিকে মহানগর আওয়ামী লীগের এই সম্মেলন নিয়ে নেতা কর্মীদের মাঝে সমালোচনা হচ্ছে। কেননা সম্মেলনে স্বাভাবিক ভাবে নতুন কমিটিতে নির্বাচিত ব্যক্তিদের নাম ঘোষনা করা হয়। কিন্তু মহানগরের কমিটি গঠনে সম্মেলন হলেও এখানে নতুন কমিটিতে কারা নির্বাচিত হবে তাদের নাম ঘোষনা হয় না। আর এতে করে অনেকের মাঝে ক্ষোভ তৈরী হয়ে আছে। আবার কেউ কেউ বলছে মহানগরের দায়িত্বরত শীর্ষ নেতারা তাদের পছন্দের ব্যক্তিদের বসানোর জন্য এই কৌশল অবলম্বন করছে।  

 

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জন্ম লাগোয়া জেলা নারায়ণগঞ্জ। অভিযোগ রয়েছে এই নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ে দীর্ঘ দিন সম্মেলন না হওয়ায় দলীয় কার্যক্রম হ-য-ব-র-ল হয়ে আছে। কিন্তু এবার কমিটি গঠনের মাধ্যমে নতুন নেতৃত্বের মাধ্যমে দল ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী স্থানীয় নেতারা। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ সরগরম হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে এখানে সাংগঠনিক তৎপরতা জোরদার করছে সরকারি দল।

 

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ওয়ার্ড পর্যায়ে একাধিক প্রার্থী থাকায় তাদের নাম ঘোষণা হচ্ছে না। তবে প্রার্থীরা আমাদের উপর দায়িত্ব দিয়ে বলেছেন আমরা যাচাই বাঁছাই করে যাদের নাম ঘোষণা করবো তারা তাদের মেনে নিতে প্রস্তুত। এছাড়া সম্মেলনে তিনি তার বক্তব্যে বলেন, রাজনীতিতে আমার আর খোকন সাহার কোন লোভ-লালসা নেই। আমার মা, আমার বোন ও আমার ভাই আমার ছেলে সন্তানরা কোন দিন রাজনীতিতে আসবে না। এইটি আমি আপনাদের নিশ্চিত করে বলে দিতে চাই। আমি যাদের নিয়ে রাজনীতি করি যাদের নিয়ে মিছিল করি, যাদের নিয়ে মিটিং করি, যাদের নিয়ে আমি আন্দোলন সংগ্রাম করি তারাই হলো আমার রাজনীতির ওয়ারিশ। আমাদের নিজেদের কোন ওয়ারিশ রাজনীতিতে নেই।

 

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা সম্মেলনে তার বক্তব্যে বলেন, আমরা গত কয়েক দিন আগে মহানগরে সবকটি ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠনের কাজ শুরু করেছি। আজকে এই সম্মেলনের মাধ্যমে প্রমাণ হয়েছে মহানগর আওয়ামী লীগ জেগে উঠেছে। সেই সাথে তৃণমূল নেতা কর্মীরা বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য মাঠে কাজ করার অঙ্গীকারবদ্ধ হচ্ছে। এছাড়া আমার পরিবার থেকে কোন রাজনৈতিক ওয়ারিশ নেই। তৃণমুলের নেতাকর্মীরাই আমার ওয়ারিশ।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন