ড.শাহীনের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান
ইফতি মাহমুদ
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ০৯:৫৯ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘোষিত ১০দফা দাবি বাস্তবায়ন এবং বিদ্যুতের দাম কমানোর দাবিতে ঢাকার নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক ড. শাহীন মিয়ার নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।
সোমবার (১৬ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত সমাবেশে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ঢাকায় বিএনপির সমাবেশে অংশগ্রহণ করেই তাক লাগালেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের নবনির্বাচিত আহবায়ক ড.শাহীন মিয়া। দীর্ঘনদিন পর ড.শাহীন মিয়ার নেতৃত্বে উজ্জীবিত হয়ে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের নেতারা ঢাকার রাজপথে চমক সৃষ্টি করেছে।
এ সময় ডা.শাহীনের নেতৃত্বে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা কৃষকদলের সভাপতি এড. নজরুল, সোনারগাঁও থানা কৃষকদলের সভাপতি ফজলুর রহমান, ফতুল্লা থানা কৃষকদলের আহবায়ক সাহা আলম চৌধুরী, আড়াইহাজার থানা কৃষকদলের আহবায়ক আলমগীর, নাজমুল, সেন্টু, সেলিম, আল-আমিন, জজমিয়া, সাইদুর রহমান মামুন সহ নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আওতাভুক্ত বিভিন্ন ইউনিয়ের নেতৃবৃন্দরা।


