Logo
Logo
×

রাজনীতি

সময় পাননি মহানগর বিএনপির বিদ্রোহীরা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ০৪:২৫ পিএম

সময় পাননি মহানগর বিএনপির বিদ্রোহীরা
Swapno

 

# কমিটিতে মূল দায়িত্বের স্থান চায় কিন্তু কর্মসূচিতে নিষ্ক্রিয়
# সকলেই কোর্টে থাকার বাহানা

 

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নবাগত কমিটি হওয়ার পর কমিটি থেকে ১৫ জন বিদ্রোহী নেতা পদত্যাগ করেন। যার ফলে মহানগর বিএনপি দুইভাবে বিভক্ত হয়ে যায়। আর তারা আলাদা আলাদাভাবেই কেন্দ্রীয় সকল কর্মসূচি পালন করেন।

 

 

কমিটি হওয়ার পর তারা আলাদাভাবে ব্যাপক কর্মসূচি পালন করেছে। কিন্তু তাদের পদত্যাগের চার মাস হয়ে যাওয়ায় তাদের সাথের নেতাকর্মীরা তাদের থেকে পিছিয়ে যাচ্ছে। আর তাদের ও কর্মসূচিগুলো আস্তে আস্তে নিস্কিয় হওয়া শুরু করেছে। যার ফলে তৃণমূল নেতাকর্মীদের দাবি, তারা নিজেরা বড় নেতা হতে গিয়ে এখন নিস্কিয় হয়ে যাচ্ছে।

 


দলীয় সূত্রে জানা যায়, ১৩ সেপ্টেম্বর মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয় কেন্দ্র। পরবর্তীতে কমিটিকে না মেনে কমিটি থেকে ১৫জন বিদ্রোহী নেতা পদত্যাগ করেন। তারপর বিদ্রোহী নেতাকর্মীরা চেয়েছিলেন দলের মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত কমিটিকে ভেঙ্গে নতুন কমিটি গঠন করতে।

 

 

কিন্তু তাদের এ ইচ্ছা সফল না হওয়ার কারণে তারা আলাদাভাবে কোন পদ-পদবী ছাড়ই কম সংখ্যাক নেতাকর্মী নিয়ে হলে ও আলাদাভাবে মহানগর বিএনপির ব্যানারে আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার চেষ্টা করতেন। কিন্তু তাদের কোন পদ-পদবী না থাকায় তাদের সাথে এখন আর নেতাকর্মীরা আসে না।

 

 

গতকাল ১৬ জানুয়ারি ঢাকার কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি পালনে ব্যস্ত ছিল দেশের হাজারো নেতাকর্মী। কারণ চলতি বছর চূড়ান্ত আন্দোলন সংগ্রামের বছর আর এ বছর কোন কর্মসূচিকে বাদ দেওয়া যাবে না বলে দাবি জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। কিন্তু এখনই আন্দোলন সংগ্রাম থেকে পিছপা হয়ে গেলেন মহানগর বিএনপির বিদ্রোহীরা যা কোনভাবেই বোধগম্য নয় মনে করে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

 

 

এ বিষয়ে বিদ্রোহী নেতা আতাউর রহমান মুকুল যুগের চিন্তাকে বলেন, আজকে আমরা সারাদিন হাইকোর্টে ছিলাম আমাদের অনেক নেতাকর্মীদের জামিনের জন্য তাই আমরা আজকের কর্মসূচি পালন করতে পারেনি। 

 

আরেকজন বিদ্রোহী নেতা হাজী নূর উদ্দিন যুগের চিন্তাকে বলেন, আজকের কর্মসূচি আমরা পালন করতে পারিনি কারণ আমাদের ২৫০ নেতাকর্মী কারাগারে রয়েছে তাই আমরা চাইলে ও কর্মসূচি পালন করতে পারিনি। কিন্ত আগামীতে সকল দলীয় কর্মসূচি পালন করবো।

 


বিদ্রোহী নেতা আবদুস সবুর খান সেন্টু যুগের চিন্তাকে বলেন, নানা মামলা হামলার শিকার হচ্ছি আমরা। আমরা আজকে সারদিন কোর্টে ছিলাম ও আমাদের নেতাকর্মী অনেকে কারাগারে রয়েছে যার কারণে আমরা আজকের কর্মসূচি পালন করতে পারিনি।

 

 

এ বিষয়ে বিদ্রোহী নেতা আবুল কাউসার আশা যুগের চিন্তাকে বলেন, আজকের দলীয় কর্মসূচি কারা কারা পালন করেছে আমি এটা জানি না। আজকে আমি কাউন্সিলর হয়েছি ১ বছর পূর্ণ হল সেই জন্য আমি একটু পার্টিতে গিয়েছিলাম।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন