জলঘোলা করে নির্বাচনে বিএনপি ফুরফুরে আওয়ামী লীগ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ০৫:৩১ পিএম
# ভুল পথ থেকে ফেরানোর জন্যই নির্বাচনে অংশগ্রহণ করছি : আনোয়ার
# তারা স্ববিরোধী বক্তব্যে নিজেরাই এলোমেলো : মোহসিন
বছরের প্রথম মাসেই নারায়ণগঞ্জের আইনজীবী সমিতিকে গিরে নারায়ণগঞ্জের আদালতপাড়া ছিল সরগরম। আইনজীবী সমিতির নির্বাচকে সামনে রেখে আদঘাট বেধে প্রস্তুত ছিল বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমর্থিত সম্মিলিত আইনজীবী প্যানেল। তবে বিএনপি পন্থী আইনজীবীরা প্রথম থেকেই নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন পরিচালনা করার দাবি করে আসছিল।
পরবর্তীতে নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর গঠিত নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করতে আপত্তি জানায় বিএনপিপন্থী আইনজীবীরা। সবশেষ বিএনপি পন্থী আইনজীবীরা মনোনয়ন জমা দিয়ে আইনজীবী সমিতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিএনপি সমর্থিত আইনজীবী প্যানেল ঘোষণা করেন।
সূত্র বলছে, গত ৫ জানুয়ারি নিরপেক্ষ নির্বাচন কমিশনারের অধীনে আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনার দাবি জানিয়ে মিছিল করেন বিএনপি পন্থী আইনজীবীরা। গত ৯ জানুয়ারি নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির এজিএম থেকে এড.সামসুল ইসলাম ভূইয়া নির্বাচন কমিশনার করা হলে আবার বিএনপি পন্থী আইনজীবীরা এই নির্বাচন কমিশনারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করার আপত্তি জানান।
তারা নির্বাচন কমিশনকে আপত্তি জানিয়ে বলেন এই নির্বাচনের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচন কমিশনকে বৈধতা দিবে না বলে মন্তব্য করেন। কিন্তু গত ১৫ জানুয়ারি বিএনপি পন্থী আইনজীবীরা ১৭টি পদেই মনোনয়ন জমা দিয়ে আইনজীবী সমিতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিএনপি সমর্থিত আইনজীবী প্যানেল ঘোষণা করেন।
তবে বিএনপির আইনজীবীরা বলছে আইনজীবীরা ভূল পথে পরিচালিত হচ্ছে আমরা ভূল পথ থেকে ফেরানোর জন্যই নির্বাচনে অংশগ্রহণ করছি। বিএনপি এখন আন্দোলনমুখী একটা দল মূলত আন্দোলনের অংশ হিসেবেই নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করছে এমনটাই দাবি করছে বিএনপি সমর্থিত আইনজীবী প্যানেল প্রার্থীরা।
এছাড়া আইনজীবী সমিতির নির্বাচনে ভোটযুদ্ধে অংশগ্রহণ করা আওয়ামী লীগের সমর্থিত প্যানেলের নিরষ্কুশ বিজয় হাতছানি করা। তবে এবারের আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী সমর্থিত প্যানেল এবার নিরষ্কুশ বিজয় আশা করছে। নতুন বছরের প্রথম মাস থেকেই আইনজীবী সমিতি নির্বাচনে আমেজ চলে আদালতপাড়ায় তখন থেকেই আওয়ামী পন্থী আইনজীবীরা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছিল। সে অনুপাতে আওয়ামী পন্থী আইনজীবীরা সারা মাস জুড়েই ছিল ফুরফুরে মেজাজে।
যার ফলে এবারও আওয়ামী সমর্থিত প্যানেল বিপুল ভোটে জয়ী হওয়ার জন্য পুরোদমে কাজ করছে। নারায়নগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০২৩-২৪) নির্বাচনে মোট ভোটার ১ হাজার ১৫১ জন। এছাড়া নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন এড. সামসুল ইসলাম ভূইয়া। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এড. আশরাফ হোসেন, এড. আবদুর রহিম, এড. মেরিনা বেগম এবং এড. সুখ চাঁদ সরকার।
আপীল বোর্ডে দায়িত্ব পালন করবেন এড. ইমদাদুল হক তারাজুদ্দিন, এড. নুরুল হুদা এবং এড. হুমায়ুন কবির। প্রসঙ্গত, আগামী ৩০ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে আইনজীবী সমিতির নবনির্মিত ডিজিটাল বার ভবনের দ্বিতীয় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১৬ জানুুয়ারি প্রার্থীতা যাচাই বাছাই ও প্রাথমিক বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ১৭ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারির মধ্যে প্রার্থীরা প্রত্যাহার এবং ১৯ জানুয়ারি চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী এড. মো: মোহসীন মিয়া যুগের চিন্তাকে বলেন, বিএনপি পন্থী আইনজীবীরা আগে যে বক্তব্য দিয়েছে স্ববিরোধী বক্তব্য দিয়েছে। যদি তাদের আগের বক্তব্য ঠিক থাকত তাহলে তাদের পরের কাজটা ঠিক না। আসলে তারা সবকিছু মেনে নিয়েই নমিনেশন পেপার কিনেছে এবং জমা দিয়েছে। এর মানে আগে যা বক্তব্য দিয়েছে স্ববিরোধী বক্তব্য হল আর তাদের কর্মকান্ডের মাধ্যমেই প্রকাশ হচ্ছে তাদের পূর্বের বক্তব্যগুলো ভূল ছিল।
এ বিষয়ে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি পন্থী প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী এড.আনোয়ার প্রধান যুগের চিন্তাকে বলেন, আইনজীবীদের দিকনির্দেশনার একটা বিষয় আছে আইনজীবীরা ভূল পথে পরিচালিত হচ্ছে আমরা ভুল পথ থেকে ফেরানোর জন্যই নির্বাচনে অংশগ্রহণ করছি। আর বিএনপি আন্দোলনমুখী একটি দল আর আমরা আন্দোলনের অংশ হিসেবেই এই নির্বাচনে অংশগ্রহণ করছি। তাদের শুভ বুদ্ধির উদয় হয় মানবিক মূল্যবোধ জাগ্রত হয় এই জন্যই আমাদের নির্বাচনের আশা।


