Logo
Logo
×

রাজনীতি

ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে খালেদা জিয়া কারাগারে : সাখাওয়াত

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ০৬:৩৭ পিএম

ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে খালেদা জিয়া কারাগারে : সাখাওয়াত
Swapno

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন খান বলেছেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার আন্দোলন করতে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ অবৈধ সরকারের কারাগারে বন্দী। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদেশের মানুষকে পূর্ণজাগরণের ডাক দিয়েছেন, তারেক রহমানের ডাকে সারা দেশের মানুষ জেগে উঠেছে। তাই তারেক রহমানের নামে মিথ্যা মামলা দায়ের করে সাজা দেওয়া হয়েছে।

 

 

সারাদেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নামে অসংখ্য মিথ্যা মামলা দেয়া হচ্ছে, গ্রেপ্তার করে কারাগারে বন্দি রাখা হচ্ছে। আজকে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিএনপি আন্দোলন করছে। বিএনপি যে ১০ দফা ঘোষণা করেছে তা জনগণের অধিকারের ১০ দফা।

 

 

সেই ১০ দফার প্রধান দফা হলো এই অবৈধ সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং এ দেশের বিচার বিভাগের স্বাধীনতা ও দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ফিরিয়ে আনা, এ দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা ও সকল নাগরিকের ভোটাধিকার ফিরিয়ে আনা।

 

 

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ ১০দফা দাবির পাশাপাশি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য ১৫ শতাংশ বৃদ্ধির সরকারী সিদ্ধান্তের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

গতকাল সোমবার (১৬ জানুয়ারি) বিকেল ৩ টায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় খানপুর হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

 

 

বিক্ষোভ মিছিলটি মেট্রোহলের মোড় হয়ে চাষাড়া চত্বর ঘুরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ করেন। এসময় এড.সাখাওয়াত হোসেন খান আরও বলেন, আমরা এমন একটা প্রশাসন চাই যে প্রশাসন দেশের সকল মানুষের সাথে আইনানুর ব্যবহার করবে।

 

 

আইনের কাছে সবার সমান অধিকার থাকবে কিন্তু বর্তমান প্রশাসন সব একদিকে ঢেলে দিচ্ছে। সরকারের আঙ্গুলের ইশারায় বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে। এই স্টিম রোলার আর বেশি দিন চলতে পারে না। এদেশের মানুষ আর এই স্টিম রোলার চলতে দেবে না। আমরা অবিলম্বে এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ সুষ্ঠু অবাধ নির্বাচনের আন্দোলন চালিয়ে যাবো।

 

 

সকলকে সেই আন্দোলনে শরীফ হওয়ার আহবান জানাচ্ছি। এ সময় প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সরকার হুমায়ন কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, রিপন, এম.এইচ মামুন, সদস্য ডা. মজিবুর রহমান, এড.এইচ এম আনোয়ার প্রধান, মাসুদ রানা, মাহমুদুর রহমান, বরকত উল্লাহ, শাহিন আহমেদ, মাকিদ মোস্তাকিম শিপলুসহ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন