Logo
Logo
×

রাজনীতি

নেশা-ঝুট সেক্টর-টেন্ডারবাজিতে আমরা জড়িত না : এম.এইচ মামুন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ০৭:০৫ পিএম

নেশা-ঝুট সেক্টর-টেন্ডারবাজিতে আমরা জড়িত না : এম.এইচ মামুন
Swapno

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম.এইচ মামুন বলেছেন, দুর্ভাগ্য এ জাতির, দুর্ভাগ্য আমাদের, আমাদের একটাই অপরাধ আমরা বিএনপি করি। গত কয়েকদিন আগে আমরা কয়েকজন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েছি, একই মামলায় আদালত আমাদের ১৩ জনকে জামিন দিয়েছে কিন্তু বাকী ৫ জনকে জামিন না দিয়ে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

 

 

সাহেদ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক এবং সাবেক ছাত্র দলের সভাপতি ও একজন আইনজীবীর ছেলে, সেদিন সাহেদ সহ আমরা কয়েকজন একই সাথে আদালতের কাঠগড়ায় ছিলাম, কিন্তু আদালত আমাদের জামিন দিলেও সাহেদ, রিয়াদ, ফারুক ভাইকে রেখে দিলো। কিন্তু তাদেরকে কি কারনে রেখে দিলো সেটা আমার বোধগম্য নয়।

 

 

আগামী প্রজম্মের কাছে আপনারা কি জবাব দিবেন, আপনাদের বিবেকের কাছে আপনারা প্রশ্ন রাখবেন। গতকাল নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজিত প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে এক সংক্ষিপ্ত বক্তব্যে এম.এইচ মামুন এ কথা বলেন।

 

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন খান এর সভাপতিত্বে ও সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু’র সঞ্চালনায়  সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ ১০ দফা দাবির পাশাপাশি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য ১৫শতাংশ বৃদ্ধির সরকারী সিদ্ধান্তের প্রতিবাদে নগরীতে প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

এ সময় এম.এইচ মামুন আরও বলেন, আমরা কোন নেশা দ্রব্যের সাথে জড়িত না, আমরা কোন জুট সেক্টরের সাথে জড়িত না, আমরা কোন টেন্ডারবাজির সাথে জড়িত না, আমাদের একটি মাত্র কারণ আমরা বিএনপি করি।

 

 

আমি প্রশাসনের ভাইদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনাদের ভাই ও ছেলে-মেয়ে আছে তাদের দিকে তাকিয়ে মামলার নামগুলো দিবেন। কে কোথায় থেকে এসেছে, কি করে, তা যেনে শুনে মামলা দিবেন। জাতীয় নেতৃবৃন্দ সহ নারায়ণগঞ্জের যে সকল নেতাকর্মী কারাগারে আছে আমি অবিলম্বে তাদের মুক্তি দাবি করছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন