বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়ন এবং বিদ্যুতের দাম কমানোর দাবিতে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ফতুল্লা থানা বিএনপির আহবায়ক জাহিদ হাসান রোজেল এর নেতৃত্বে বিএনপির অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ গ্রহণ করে।
এসময় বিক্ষোভ মিছিলে জাহিদ হাসান রোজেলের নেতৃত্বে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম-আহবায়ক একরামুল কবির মামুন, আব্বাস উদ্দিন বাবুল, ওমর আলী, এড.এসএম মাহমুদুল হক আলমগীর, এড.আল আমীন সিদ্দিকী, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি স্বপন চৌধুরী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি রাসেল প্রধান ও সাধারণ সম্পাদক ওমর ফারুক নাঈম, ফতুল্লা থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাদিম হাসান মিঠু, বোরহান উদ্দিন, গিয়াস উদ্দিন লাভলু, থানা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য কামাল হোসেন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ, আমজাদ শিকদার সহ প্রমুখ।
এস.এ/জেসি


