Logo
Logo
×

রাজনীতি

পাঁচ বছর কার্যালয় বিহীন মহানগর বিএনপি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ০৬:৫৬ পিএম

পাঁচ বছর কার্যালয় বিহীন মহানগর বিএনপি
Swapno

 

# অফিস খোঁজা হচ্ছে : এড. সাখাওয়াত

 

গত বছর থেকে নারায়ণগঞ্জ জেলা মহানগর বিএনপি বিভিন্ন দাবী আদায়ে কর্মসূচিতে জেগে উঠেছে। বিশেষ করে গত বছরের শেষের দিকে ঢাকা বিভাগীয় মহা সমাবেশ নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন নারায়ণগঞ্জ বিএনপি।

 

 

এর যথেষ্ট কারণও রয়েছে। কেননা ঢাকার মহাসমাবেশ বাস্তবায়নে নারায়ণগঞ্জ বিএনপি অগ্রনী ভুমিকা পালন করেন। এছাড়া একের পর এক আন্দোলন সংগ্রামে জেলা মহানগর বিএনপি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনায় উঠে এসেছে।

 

 

এদিকে গত বছরের ১৩ সেপ্টম্বর এড. সাখাওয়াত হোসেন খানকে আহ্বায়ক ও আবু আল ইউসুফ টিপুকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষনা হয়।

 

 

বিএনপি কমিটি হয় নতুন নেতা আসে যায় কিন্তু মহানগর বিএনপির কার্যালয় হয় না। প্রায় ৫৮ মাস ধরে কার্যালয় বিহীন মহানগর বিএনপি। এই দীর্ঘ এ সময়ে তারা নেয়নি কোনো অস্থায়ী কার্যালয়।

 

 


তবে মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালামের বাসার একটি কক্ষ থেকে মহানগর বিএনপির অস্থায়ী কার্যক্রম পরিচালিত হতো। কিন্তু গত বছরের শেষের দিকে আহ্বায়ক কমিটি হওয়ার পর সেখানেও নেতা কর্মীদের পদচারণা দেখা যায় না।

 

 

তবে রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলেন ক্ষমতাসীন দলের প্রধান বিরোধী দল বিএনপির নারায়ণগঞ্জ মহানগরের কার্যালয় নেই এটা কী করে হয়। মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে এড. সাখাওয়াত হোসেন খান দায়িত্ব পাওয়ার আগে তিনি নারায়ণগঞ্জ ক্লাবের অফিস থেকে এক ভাবে দলীয় কর্মসূচি পালন করতেন।

 

 

সেখানে তিনি তার অনুগত নেতাকর্মীদের নিয়ে বসে দলীয় বৈঠক ও সভা করেন। কিন্তু যখনি তিনি মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান তখন সেখানে আর তা হয় না। কেননা এইখানে  বেশি লোকের স্থান সংকুলান না হওয়ায় তা হচ্ছে না।

 

 


তবে দলীয় নেতারা জানান, পূর্বের কমিটি বিলুপ্ত হওয়ার পর এবং নতুন করে আহবায়ক কমিটি হওয়ার পর থেকে শহরের মিশন পাড়া হোসিয়ারি সমিতি কার্যালয়ে বসে তারা কোনরকম দল পরিচালনা করছেন। তবে এখানেও মাঝে মাঝে তালা মেরে রেখে প্রতিবন্ধকতা তৈরী করে রাখা হয়। তখন রাস্তায় দাঁড়িয়ে কোন ভাবে তারা দলীয় কর্মসূচি পালন করেন।

 

 

কিন্তু অস্থায়ী কিংবা স্থায়ীভাবে তাদের কোন কার্যালয় না থাকায় নেতা কর্মীরা যে কার্যালয়ে এসে খোশ গল্প বা আড্ডা গুজব করবে তা পারছে না। একটু বসে চা খাবেন আর দলীয় বিষয় নিয়ে একে অপরে সাথে আলোচনা করবেন তা আর হয় না।

 

 


জানা যায়, ২০১৭ সালের মার্চ মাসে নারায়ণগঞ্জ জেলা বিএনপি কার্যালয়টি ভেঙে দেওয়া হয়। কার্যালয়টি না ভাঙতে আদালতে মামলা করেছিল বিএনপি। সে মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) জয়ী হয়। বর্তমানে সেখানে বহুতল ভবন তৈরির কাজ চলছে। সেটি সম্পন্ন হলে সেখানে বিএনপির অনুরূপ কার্যালয় বুঝিয়ে দেবে নাসিক কতৃপক্ষ তাদের এমন আশস্ত করেন।

 

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ২০১৩ সালের মার্চে জেলা বিএনপির কার্যালয় ও ভবনের নিচতলায় অবস্থিত দোকান মালিকদের বলা হয়েছিলো সেখানে নয় তলাবিশিষ্ট মার্কেটের কাজ চলছে। ভবনের নিচতলায় যাদের দোকান ছিল তাদের নতুন ভবনে একই রকম দোকান দেওয়া হবে।

 

 

এছাড়া দ্বিতীয় তলায় থাকা জেলা বিএনপির কার্যালয়টিও অনুরূপ আকৃতির করে দেওয়া হবে। কারণ বিএনপি কার্যালয় ও দোকান মালিকরা আগেই পজিশন কিনে নিয়েছেন।

 

 


নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা মহানগর বিএনপির কার্যালয় কিংবা অফিস খোঁজা হচ্ছে। অফিস পেলে কার্যালয় নেয়া হবে।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন