Logo
Logo
×

রাজনীতি

নেতা-কর্মীদের স্লোগান-পাল্টা স্লোগানে বিরক্ত ওবায়দুল কাদের

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ০৮:৪৮ পিএম

নেতা-কর্মীদের স্লোগান-পাল্টা স্লোগানে বিরক্ত ওবায়দুল কাদের
Swapno



সাংস্কৃতিক সমাবেশে রাজনীতি টেনে না আনার আহবান জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আজকের সমাবেশ সাংস্কৃতিক সমাবেশ। আপনারা সব জায়গায় রাজনীতি টেনে আনবেন না; এ সোনারগাঁ সংস্কৃতির আমানত।

 

 

আমাদের এইসব সম্পদকে রক্ষা করতে হবে। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে সোনারগাঁয়ে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সেতুমন্ত্রী বলেন, আজকের এ অনুষ্ঠানে স্লোগান পাল্টা স্লোগান কী আদৌ প্রয়োজন?

 

 

আমাকে যার যার শক্তি দেখানোর চেষ্টা। আমি রাস্তায় বের হলে স্লোগান দিতে পারেন। তবে এখানে সে ধরনের স্লোগান মোটেও মানায় না। স্লোগান পাল্টা স্লোগান মোটেও আমার ভালো লাগেনি। আমি বিরক্ত হয়েছি। এটা আমাদের সংস্কৃতির আমানত। এটা আপনারা বজায় রাখবেন।

 

 

এটা আমার অনুরোধ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক এসএম রেজাউল করিম, বিশিষ্ট চিত্রশিল্পী মোহাম্মদ আবুল হাশেম খান।

 

 

নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সচিব মো. আবুল মনসুর, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ্-আল-কায়সার। 

 

 

জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ বাদল। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন