Logo
Logo
×

রাজনীতি

শীঘ্রই স্বেচ্ছাসেবকদলের কর্মীসভা; নেতৃত্বে এগিয়ে তারা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ০৯:৩৮ পিএম

শীঘ্রই স্বেচ্ছাসেবকদলের কর্মীসভা; নেতৃত্বে এগিয়ে তারা
Swapno



দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি দ্বারা নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের কর্মকান্ড পরিচালিত হওয়ায় মহানগর স্বেচ্ছাসেবকদলের রাজনীতি হযবরল অবস্থায় পরিনত হয়েছে। কারণ নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি দীর্ঘদিন সংগঠনে নিষ্ক্রিয়তা এবং সাধারণ সম্পাদক পদ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব এক হ-য-ব-র-ল অবস্থা বিরাজ করছে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলে।

 

 

অপরদিকে সাবেক ছাত্রনেতা সহ মহানগর স্বেচ্ছাসেবকদলের রাজনীতি করা বেশকয়েকজন নেতা নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের পদ প্রত্যাশী থাকলেও বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদকদের দ্বিধাদ্বন্দ্ব বনিবনার কারণে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের রাজনীতি ঝিমিয়ে পড়েছে।

 

 

তবে কর্মী সভার মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের কমিটি গঠনের লক্ষ্যে মূল কার্যক্রমে হাত দিচ্ছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল। এতে করে আবারও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলে পদ প্রত্যাশী নেতারা আশার আলো দেখছেন।

 

 

দলীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালের দিকে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের আংশিক কমিটি গঠন করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল। পরবর্তীতে ২০১৯ সালের ৮ আগষ্ট নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের ১৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

 

 

সেখানে সভাপতি করা হয় আবুল কাউছার আশা এবং সাধারণ সম্পাদক করা হয় সাখাওয়াত হোসেন রানাকে ও সাংগঠনিক সম্পাদক করা হয় অহিদুলর ইসলাম ছক্কুকে। কমিটি গঠনের পর দলীয় আন্দোলন সংগ্রামে মহানগর স্বেচ্ছাসেবকদল কিছুটা সংক্রিয় ভূমিকা পালন করলেও পরবর্তীতে মহানগর স্বেচ্ছাসেবকদলের নেতাদের বনিবনা দ্বিধাদ্বন্দ্বের কারণে সংগঠনটি নিষক্রিয় হয়ে পড়ে।

 

 

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি আশা অঙ্গসংগঠন থেকে বেশী মূল দলের রাজনীতির দিকে ঝুঁকে পড়েন। এছাড়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর স্বেচ্ছাসেবকদলের গুরু দায়িত্ব থেকে পিছয়ে পরে আশা।

 

 

যার কারণে মহানগর স্বেচ্ছাসেবকদলের রাজনীতিতে আর সংক্রিয় হয়ে উঠতে পারেনি আশা। পরবর্তীতে ২০২২ সালের জুন মাসে মহানগরের স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদকের পদ নিয়ে শুরু হয় বিভ্রান্তি।

 

 

কারণ নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলে সাধারণ সম্পাদক হিসেবে সাখাওয়াত ইসলাম রানার দায়িত্ব পালন করলেও পরবর্তীতে কেন্দ্রীয় নির্দেশনায় সিনিয়র যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়াকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।

 

 

তবে সাখাওয়াত ইসলাম রানা ভাষ্য থেকে জানা যায় এই পদ থেকে অব্যাহতি পাওয়ার কোন রকম কাগজ পায়নি কেন্দ্র থেকে। এতে করে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলে সাখাওয়াত ইসলাম রানা জিয়াউর রহমান জিয়া উভয়ই নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক পদ ব্যবহার রাজনীতি করছে।

 

 

যার কারণে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলে রাজনীতি করা নেতারা দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। তবে শীঘ্রই এই দ্বিধাদ্বন্দ্বের জাল ভেদ করে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের নতুন নেতৃত্ব আসতে যাচ্ছে কর্মী সভার মাধ্যমে।

 

 

কারণ শীঘ্রই নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের কর্মী সভার মাধ্যমে নতুন কমিটি গঠনের মূল কার্যক্রমে হাত দিচ্ছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল।  নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের শীর্ষ পদে আসতে আবারও এগিয়ে রয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের বর্তমান সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা।

 

 

কারণ বিগত সময়ে নানা প্রতিকূলতার মধ্যে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলকে নেতৃত্ব দিয়ে গেছেন রানা। যার কারণে এবারও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক পদে দৌড়ে এগিয়ে রয়েছেন সাখাওয়াত ইসলাম রানা।

 

 

এছাড়া মহানগর স্বেচ্ছাসেবকদলের নেতৃত্ব আসছেন সাবেক ছাত্রনতো মমিনুর রহমান বাবু। নানা ঝড় ঝাপটার মধ্যে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করে নিজ দলে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করে নিয়েছে মমিনুর রহমান বাবু।

 

 

যার কারণে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব হিসবে মমিনুর রহমান বাবু নাম বেশ জোড়োশোড়ে শোনা যাচ্ছে। এছাড়া নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের কমিটির শীর্ষ পদে আসতে এগিয়ে রয়েছেন নারায়ণগঞ্জ কলেজের সাবেক জি এস কামালউদ্দিন জনি।

 

 

কারণ দীর্ঘদিন ছাত্র রাজনীতি করে বহু চড়াই উৎড়াই পাড়ি দিয়ে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলে একজন পরীক্ষিত রাজপথের নেতা হিসেবে নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবকদলের রাজনীতি করছেন। যার কারণে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের কমিটির শীর্ষ পদে দেখা যেতে পারে কামালউদ্দিন জনিকে। এন.এইচ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন