বঙ্গবন্ধু জিয়াউর রহমানকে বীর উত্তম খেতাবে ভূষিত করেছিলেন: সাগর
যুগের চিন্তা রিপোর্র্ট
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩, ০২:১৩ এএম
আজকে আওয়ামীলীগে যারা বঙ্গবন্ধুকে বিক্রি করে চলেন। সে বঙ্গবন্ধু জিয়াউর রহমানকে বীর উত্তম খেতাবে ভূষিত করেছেন। জিয়াউর রহমান সারা বিশ্বে এই মাতৃভূমিকে নেতৃত্ব দিয়ে উর্বর করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে বাংলাদেশের অন্য কোন নেতার তুলনা করার উপায় নেই। জিয়াউর রহমান অনেকগুলো উপাধি পাওয়ার মত সম্মান অর্জন করেছেন।
জিয়াউর রহমানের সাথে সাথে তার সন্তান তারেক রহমানেরও ব্যাপক ক্ষ্যাতি রয়েছে। তারেক রহমান এই দেশের একজন রাষ্ট্র প্রধানের ছেলে একজন মেজরের ছেলে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে একজন বীর উত্তমের ছেলে একজন সঠিক রাজনৈতিক ব্যাক্তিত্বের ছেলে ছিলেন। যার কারণে তারেক রহমানের সাথেও বর্তমানে বাংলাদেশের কোন রাজনৈতিক নেতার তুলনা হয় না। সে জন্য তারেক রহমানের নাম শুনলে সরকারের মসনদ কেপে যায় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধান।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় তিনি এসকল মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘ইতিহাস হয়ে আছ তুমি বিশ্ব বাসীর অন্তরে তুমি বাংলার দুঃখী দারিদ্র মানুষের দুঃখ দূর দশা দূর করার লক্ষ্যে নেমেছিলে মাঠে করেছিলে কৃষি কাজ হাতে ধরেছিলে কোদাল করেছিল খাল খনন বাংলার মুক্ত বাতাসে উড়িয়েছিলে পাখি গাইত সোনার বাংলার গান তুমি সার্কেশ তুমি সফল প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’।
১৯৭১ সালে জাতিকে নেতৃত্ব দেয়ার মত কোন কান্ডারী ছিল না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোন রাজনৈতিক নেতা না হয়েও তিনি একজন সরকারী একজন মেজর হয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছে। তিনি শুধু ডাকই দেন নাই উনি সশরীরে বাংলাদেশে পাকিস্তানীদের উপর বাংলাদেশ থেকে প্রথম যে গুলিটি বর্ষণ করেছিলেন সে গুলিটি বর্ষণ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আবার যখন যুদ্ধ শেষ হয়েছে তিনি ক্যান্টারমেন্টে চলে গেছেন।
জিয়াউর রহমান এই দেশের প্রতি কোন লোভ লালসা করেন নাই। জাতি যখন ক্রান্তিলগ্নে ছিল তখন সিপাহী বিপ্লবের মাধ্যমে আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে সঠিক দিক নির্দেশনা দিয়ে রাষ্ট্র পরিচালনা করে। সারা পৃথিবীর মধ্যে ইরাক ইরানের যুদ্ধ থেকে শুরু করে সারা পৃথীবীর মধ্যে জিয়াউর রহমান ছিল একজন আলোচিত ব্যাক্তিত্ব।


