Logo
Logo
×

রাজনীতি

মামুনকে আ’লীগের কোন পদ পদবী না দেয়ার দাবিতে মানববন্ধন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩, ০৫:০২ পিএম

মামুনকে আ’লীগের কোন পদ পদবী না দেয়ার দাবিতে মানববন্ধন
Swapno



মামুন সিরাজুল মজিদকে নারায়ণগঞ্জ মহানগরের ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সহ আওয়ামীলীগের কোন পদ পদবী না দেয়ার দাবীতে মানববন্ধন করছেন অত্র ২৭নং ওয়ার্ডের জনগণ। (১৯ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ১০টায় বন্দর থানাধীন নাসিক ২৭নং ওয়ার্ডের কুড়িপাড়া চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা।

 

 

মানববন্ধনে উপস্থিতরা তাদের বক্তব্যে বলেন, ‘মামুন নারায়ণগঞ্জ শহরে বসবাস করেন এবং অত্র ২৭নং ওয়ার্ডের উন্নয়নে বা কল্যাণে তার কোন অবদান নেই। তাকে ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব দেয়া হলে এই ওয়ার্ডে আওয়ামীলীগের কার্যক্রম ঝিমিয়ে পড়বে ও সংগঠন ক্ষতিগ্রস্থ হবে।

 

 

কাউন্সিলর সিরাজুল ইসলাম দীর্ঘ ৩৫ বছর ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তাই তাকে অত্র ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব দেয়া হলে অত্র ২৭নং ওয়ার্ডে আওয়ামীলীগের কার্যক্রম সুসংগঠিত ও শক্তিশালী হবে। তার নেতৃত্বে অত্র ওয়ার্ডের আওয়ামীলীগের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

 

 

এই ওয়ার্ডে আওয়ামীলীগের কার্যক্রমকে এগিয়ে নিতে ও অত্র ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগকে উজ্জীবিত রাখতে কাউন্সিলর সিরাজুল ইসলামের বিকল্প নেই। তাই যাচাই বাছাই করে দক্ষতা ও যোগ্যতার বিচার বিশ্লেষণ করে ২৭নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলামকে অত্র ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনোনীত করার দাবী জানাচ্ছি’।

 

 

উপস্থিত বক্তারা আরো বলেন, ‘বীর মুক্তিযোদ্ধার হত্যাকারী, ভূমিদস্যু, সন্ত্রাসী ও টেন্ডারবাজ আলাউদ্দিনের পুত্র নারী নির্যাতনকারী মামুন সিরাজুল মজিদকে নারায়ণগঞ্জ মহানগরের ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সহ আওয়ামীলীগের কোন পদ পদবী না দেয়ার জন্য বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

 

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহার কাছে আমরা জোরালো দাবী জানাচ্ছি’। এসময় উক্ত মানববন্ধনে অত্র ওয়ার্ডের বাসিন্দা মনিরুল ইসলাম, মামুন ভূঁইয়া, আঃ মতিন, বাচ্চু মিয়া, সালাউদ্দিন, বিল্লাল, জয়নাল, মহিউদ্দিন ভূঁইয়া, জাহাঙ্গির, রমজান, খালেক, নূর হোসেন ও জজ মিয়া সহ ২৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।   এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন