Logo
Logo
×

রাজনীতি

সদর থানা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেল ইব্রাহীম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩, ০৯:০৩ পিএম

সদর থানা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেল ইব্রাহীম
Swapno

 

২০১৯ সনের ডিসেম্বর মাসে দীর্ঘ ১৮ বছর পর নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে আংশিক কমিটি হয়। পরবর্তীতে কমিটির মেয়াদ শেষ হয়ে গেলেও এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন হয় নাই। তার মাঝে গত বছরের নভেম্বর মাসে স্থানীয় নির্বাচনে গোগনগর ইউনিয়নে আওয়ামী লীগের মার্কা নৌকা নিয়ে বিরুপ মন্তব্য করায় তখন আব্দুল্লাহ আল মামুনকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়। সেই থেকে প্রায় দের বছর যাবৎ সদর থানা আওয়ামী লীগ কমিটিতে শুধমাত্র সভাপতি হিসেবে নাজির উদ্দিন দায়িত্ব পালন করে যাচ্ছে। তবে দীর্ঘ দিন যাবত সদর থানা কমিটিতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কিংবা কমিটি গঠনের জন্য জানানো হচ্ছে। তারই প্রেক্ষিতে ১১ জানুয়ারি আলীরটেক ইউনিয়নের এক আলোচনায় সভায় কর্মীদের দাবীর প্রেক্ষিতে সদর থানা আওয়ামী লীগের ভ্রাপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে ইব্রাহীম মোল্লার নাম ঘোষনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল। একই সাথে তার সহযোগি হিসেবে দায়িত্ব দিয়েছেন সওদাগর খানকে।  

 

এদিকে ওই সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল বলেন, নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ আল মামুনের পদ খালি হয়ে আছে দীর্ঘ দিন যাবৎ। তিনি নেই বলে দলীয় কার্যক্রম বন্ধ থাকবে এমণ প্রশ্ন ছুড়ে দেন তিনি। তখন নেতা কর্মীরা সকলে সদর থানা কমিটি গঠনের এবং দল পরিচালনার জন্য কয়েকজনকে দায়িত্ব দেয়ার দাবী তুলেন। তখন ভিপি বাদল আগামীতে দলকে পরিচালনার জন্য দুইজনকে দায়িত্বক প্রদান করেন। তখন পরিবর্তে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ১নং হিসেবে মোঃ ইব্রাহিম মোল্লা ও ২নং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে সওদাগর খান দায়িত্ব পালন করবেন বলে ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল। এসময় তাদের দায়িত্ব দেয়ায় নেতা কর্মীরাও খুশি হন। এ সময় ইব্রাহিম মোল্লা ও সওদাগর খানকে হাত উচিয়ে উপস্থিত নেতাকর্মীদের সাথে পরিচয় করিয়ে দেন। সেই সাথে ভিপি বাদল বলেন, এখন থেকে সদর থানা আওয়ামী লীগের দলীয় কার্যক্রম তারা পরিচালনা করবেন। তাদের নেতৃত্বে দল আরও এগিয়ে যাবে। তাছাড়া মামুনের পরিবর্তে ইব্রাহিম মোল্লা ও সওদাগর খান ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। কোন হাইব্রিড বা খারাপ মানুষ নৌকায় থাকতে পারবেনা বলে তিনি হুশিয়ারি প্রদান করেন।

 

সদর থানা আওয়ামী লীগের দায়িত্ব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ায় জেলা আওয়ামী লীগের নেতৃবন্দ সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে আগামী দিনে সদর থানা আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য দক্ষতার সাথে কাজ করে যাবো। আমরা চাই সদর থানা আওয়ামী লীগ নেতা কর্মীদের মূল্যায়ন হোক। এছাড়া কমিটি না থাকায় এখানকার নেতা কর্মীরা হতাশ হয়েছিল। আমাদের দায়িত্ব দেয়ায় এখন নেতা কর্মীদের মাঝে আলো ফিরেছে। আগামী নির্বাচনের আগে দলকে দরে রাখার জন্য ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেয়া আরও আগে প্রয়োজন ছিল। যা এখন হয়েছে।

 

উল্লেখ্য স্থানীয় নির্বাচনে গোগনগর ইউনিয়নের স্বতন্ত্রপ্রার্থী ওই ইউপির বর্তমান চেয়ারম্যান ফজর আলীর মতবিনিময় সভায় আল মামুন বলেছেন, নৌকার দরকার নেই। প্রয়োজনে আম পাতা মার্কা নিয়ে ফজর আলীকে নির্বাচিত করবো। তার এই বক্তব্যে ক্ষমতাসীন দলের নেতা কর্মীদেরর রক্তক্ষরণ হওয়ায় তারা এই নেতার মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেন। একই সাথে তাকে দল থেকে বহিস্কারের দাবী তুলেন। তখন তাদের দাবীর প্রেক্ষিতে তাকে দল থেকে অব্যহতি দেয়া হয়।  

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন