প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রূপগঞ্জে আওয়ামী লীগের প্রস্তুতি সভা
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩, ১২:০৪ পিএম
রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে মেট্রোরেলের ডিপো উদ্বোধন আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফরকে সফল ও উৎসবমুখর করতে বসুন্ধরা গ্রুপ, রংধনু গ্রুপ ও উপজেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে চলছে নানামুখী তৎপরতা।
এর অংশ হিসেবে গতকাল শুক্রবার সকালে রূপগঞ্জের নাওড়া এলাকায় রংধনু গ্রুপের অস্থায়ী কার্যালয়ে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবুল বাশার টুকুর সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম।
সংশ্লিষ্টরা জানান, পূর্বাচলে প্রধানমন্ত্রীর সভাস্থলে বসুন্ধরা গ্রুপ, রংধনু গ্রুপ ও উপজেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে ভোলাবো, দাউদপুর, ভুলতা, গোলাকান্দাইল, রুপগঞ্জ, কায়েতপাড়া ও মুড়াপাড়া ইউনিয়ন এবং কাঞ্চন ও তারাবো পৌরসভার বিভিন্ন এলাকা থেকে শান্তিপূর্ণভাবে ৩ লক্ষাধিক লোকের জনসমাগম ঘটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর সভাস্থল ও আশেপাশের এলাকায় সাজসজ্জার বিষয়েও নেতাদের নির্দেশনা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে রূপগগঞ্জবাসীর উদ্দেশে আলহাজ রফিকুল ইসলাম বলেন,‘মেট্রোরেল হলে তখন আপনারা বুঝবেন। যেখানে ঢাকায় যেতে সময় লাগতো ২ ঘণ্টা, সেখানে সময় লাগবে মাত্র ১৫ মিনিট। আমাদের বাস-রিক্সার জন্য এখন দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা, তখন আর দাঁড়িয়ে থাকতে হবে না।
আর এই জন্যই বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উদ্যোগ নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন যেভাবে যে অবস্থায় আমাদের ডাকবেন, সে অবস্থায় আমরা সাড়া দিয়ে যাব ইনশাআল্লাহ।’
সভার এক পর্যায়ে রংধনু গ্রুপের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ৮ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন নারায়ণগগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম।
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, অ্যাডভোকেট যতীন্দ্র বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার সম্পাদক হাজী মজিবুর রহমান, জলিল ভুইয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য করিম পাঠান।
আওয়ামী লীগ নেতা হাজ্বী সফিকুল ইসলাম, আলী আজগর, কায়েত পাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার, ছাত্রলীগ নেতা আশরাফুল আলম জেমিন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সাবেক সভাপতি জোসনা মহিউদ্দিন, কায়েতপাড়া ১নং ওয়ার্ড ইউপি সদস্য জসিম উদ্দিন, যুবলীগ নেতা বিল্লাল হোসেন।
সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মদ, কায়েতপাড়া ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি শারমিন আক্তার, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক সাহিদা আক্তার, ছাত্রলীগ নেতা শওকত আলী ইমন, তারাবো পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মিনা আকতার, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা আলমগীর হোসেনসহ আরো অনেকে।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে গতকাল রূপগঞ্জে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় পৃথক প্রস্তুতিসভা করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে প্রধানমন্ত্রীর আগমন সফল ও উৎসবমুখর করতে গত সোমবার বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান হাউসে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোহবান ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম।
ওই সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শাহজাহান ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ব্যারিষ্টার খান মোহাম্মদ শামীম আজিজ, বসুন্ধরা গ্রুপের পরিচালক লিয়াকত হোসেন, কাঞ্চন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য রফিকুল ইসলাম রফিক।
উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি খন্দকার আবুল বাশার টুকু, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য নুরুল ইসলাম জাহাঙ্গীর, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ছালাউদ্দিন ভূইয়া।
উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কামাল হোসেন কমল, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. ফয়সাল আহমেদ, কাঞ্চন পৌর আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলাম মোঘলসহ অনেকে।
ওই সভায় আওয়ামী লীগ নেতারা বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে সারাদেশে আওয়ামী লীগ যখন অপ্রতিরোধ্য ও গতিশীল; সঠিক নেতৃত্ব ও পৃষ্ঠপোষকতার অভাবে রাজধানীর উপকন্ঠের গুরুত্বপূর্ণ উপজেলা রূপগঞ্জ তখন দ্বিধাবিভক্ত। দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে নেতাকর্মীরাও মামলায় জর্জরিত।
আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে তারা একজন দরদী, সঠিক ও দায়িত্বশীল নেতার নেতৃত্ব প্রয়োজন বলে মন্ততব্য করেন রূপগঞ্জ আওয়ামী লীগের নেতারা। এছাড়া প্রধানমন্ত্রীর রূপগড়ঞ্জ আগমনকে স্মৃতিময় করে রাখতে প্রস্তুত রয়েছেন বলেও জানান তারা। এন.এইচ/জেসি


