প্রধানমন্ত্রীর জনসভা সফল করার জন্য জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩, ০৬:১৮ পিএম
প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কর্তৃক বাংলাদেশের এ যাবৎ কালের সর্ববৃহৎ প্রকল্প এমআরটি-১ প্রকল্পের শুভ উদ্বোধন ও রূপগঞ্জের পিতলগঞ্জ জনতা স্কুল মাঠে জনসভার আয়োজন সফল করার লক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের এক জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার (২০জানুয়ারি) বিকেল ৪টায় ২নং রেল গেটস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.আবদুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত মো.শহীদ বাদলের সঞ্চালনায় এ জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এসময় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, জাতীয় পরিষদের সদস্য এড.আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, সাবেক সহ-সভাপতি আদিনাথ বসু।
সাবেক সহ-সভাপতি সিকদার গোলাম রসূল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ, সাবেক সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী, সাবেক দপ্তর সম্পাদক এম.এ রাসেল, সাবেক উপ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.নিজাম আলী, সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক খালিদ হাসান।
সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এড.নুরুল হুদা, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুর হোসেন, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মানজারী আলম টুটুল, সাবেক ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক আলমাজ ভূইয়া, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম।
সাবেক সদস্য মো.শহীদুল্লাহ, সাবেক সদস্য হাজী আমজাদ হোসেন, সাবেক সদস্য আব্দুল কাদির ডিলার, সাবেক সদস্য মির্জা সোহেল, সদর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজির হোসেন, জেলা আওয়ামীলীগ নেতা হাজী জসিম উদ্দিন, ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যকরী সদস্য মেহেদী হাছান রবিন, জেলা আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মতুর্জা।
স্বেচ্ছা সেবক লীগ নেতা আব্দুল মতিন পাগলা, আওয়ামীলীগ নেতা শাহজাহান, আক্তার সুকুম, তাবিবুর কাদির তমাল, নুরুল ইসলাম, সৈনিক লীগের সভাপতি জসিম উদ্দিন, সওদাগর খান সহ প্রমুখ। এন.এইচ/জেসি


