Logo
Logo
×

রাজনীতি

আগামীতে যুদ্ধের ডাক দিলে আড়াইহাজারবাসী ঢাকা আটকে দিবে: এমপি বাবু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ০২:২৭ পিএম

আগামীতে যুদ্ধের ডাক দিলে আড়াইহাজারবাসী ঢাকা আটকে দিবে: এমপি বাবু
Swapno



নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেছেন, একমাত্র প্রধানমন্ত্রী প্রতিদিন বাংলাদেশের মানুষের খাদ্যের চিন্তা করেন। তাই এখন আর কেউ না খেয়ে থাকে না। তাই আমরা মোকাবেলা করবো প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের।

 

 

আগামীতে যদি আরেকটি যুদ্ধের ডাক দেওয়া হয়, তাহলে আড়াইহাজারের লাখ লাখ মানুষ ঢাকা আটকে দিবে। শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আড়াইহাজার উপজেলার গোপালদী ইউনিয়নে সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শতবর্ষ উৎযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। নজরুল ইসলাম বাবু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের মাঝে নেই কিন্তু তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ স্মার্ট বাংলাদেশে রূপ নিচ্ছে।

 

 

আজ বাংলাদেশ সারাবিশ্বে প্রসংশিত, বাংলাদেশে মেট্রোরেল চলে, বাংলাদেশের স্যাটালাইট আকাশে, সমুদ্রসীমা জয় করে মানচিত্রের আয়তন বেড়েছে, পদ্মা সেতু নির্মান করছে।

 

 

বঙ্গবন্ধু কন্যা আছেন বলে একবারে ১০০ সেতুর উদ্বোধন করা সম্ভব হয়েছে। সেই বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রীয় ক্ষমতা থাকলে এদেশের শিশুদের স্মার্ট বাংলাদেশে এনে দিতে পারবে।


 

এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসন মো. মঞ্জুরুল হাফিজ, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেনজির আহমেদ বেনু, সাধারণ সম্পাদক খোরশীদ আলম সরকার প্রমুখ। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন