সোনারগাঁয়ে দুই হাজার অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ০৪:৪৮ পিএম
সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দুই হাজার গরীব অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এফবিসিসিআই পরিচালক আলহাজ্ব বজলুর রহমানের নিজেস্ব অর্থায়নে শনিবার (২২ জানুয়ারি) বিকেলে হোসেনপুর এস.পি ইউনিয়ন কলেজ মাঠে হত দরিদ্রদের মাঝে কম্বল করা হয়।
হোসেনপুর এসপি ইউনিয়ন কলেজের সহকারি অধ্যাপক আব্দুল গণির উপস্থাপনায় হোসেনপুর এসপি ইউনিয়ন কলেজের সভাপতি মো. আক্তার হোসেনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এফবিসিসিআই সংস্থার পরিচালক শফিকুল ইসলাম ভরসা।
বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি হারুনুর রশিদ, আব্দুস সাত্তার খান, মনির হোসেন, আক্কাস মাহমুদ, হোসেনপুর এস পি ইউনিয়ন কলেজের দাতা সদস্য কবির হোসেন ভূঁইয়া বাবুল, হোসেনপুর এস পি ইউনিয়ন কলেজ কমিটির সদস্য মঈন উদ্দিন বাদল, হাজী আলমগীর।
মাহাবুব আলম, আক্তার হোসেন, মোয়াজ্জেম হোসেন, তাহমিনা আক্তার, জিহাদ হোসেন, আব্দুল লতিফ, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য নাসির উদ্দীন, সাবেক ইউপি আলী আহম্মেদসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এন.এইচ/জেসি


