সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলন
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ০৫:৩০ পিএম
সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) বিকালে মোগরাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা গোলপের সভাপতিত্বে কর্মী সম্মেলনে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার বলেছেন, বিশ্ব অবাক হয়ে বাংলাদেশের উন্নয়ন দেখছে।
দেশের উন্নয়নে অবদান রাখতে হলে ক্ষমতাসীন দলকে সংগঠন হিসেবেও শক্তিশালী হতে হয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সংগঠন হিসেবে ভবিষ্যতে আরো শক্তিশালী হবে। এই মোগরাপাড়া ইউনিয়ন থেকেই আমার পূর্ব পুরুষেরা পূর্বে নেতৃত্ব দিয়েছেন, ইনশাল্লাহ আবারো আমরা নেতৃত্ব দিব।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, দেশে একশোটি অর্থনৈতিক অঞ্চলে পুরোদমে কাজ শুরু হলে অনেক লোকের কর্মসংস্থান হবে। সরকারের এই উন্নয়ন কার্যক্রমে দলকেও সমানভাবে অংশগ্রহণ করতে হবে।
এজন্য সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করতে হবে। কোথাও কোনো সমস্যা হলে বা উন্নয়নের প্রয়োজন হলে নেতৃবৃন্দকে জানাতে হবে, তাহলেই যথাসময়ে উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা যাবে। কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আ'লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম।
সোনারগাঁ উপজেলা আ'লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, মোবারক সংসদ এর সভাপতি এরফান হোসেন দ্বীপ।
মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোস্তাক ফিরোজ হোসেন ও আওয়ামীলীগ নেতা মোস্তফা কামাল নিলুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নাঃগঞ্জ জেলা আ'লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বীরু ,কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি প্রমুখ। এন.এইচ/জেসি


