নানা সমীকরণে গড়িমসি ওয়ার্ড কমিটির কার্যক্রম
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ০৭:১১ পিএম
# তাড়া রয়েছে কেন্দ্রের, কোন্দলে কার্যক্রম শ্লথ
রহস্যের আদলে মুড়িয়ে আছে মহানগর আওয়ামীলীগের কমিটি গঠনের কার্যক্রম। মহানগর আওয়ামীলীগের রহস্যে ঘেরা রাজনৈতিক ঘোমড় ক্ষণে ক্ষণে মোড় নিচ্ছে নানান দিকে। কারণ ওয়ার্ড কমিটি গঠন করতে গিয়ে নানা রকম হিসাব কষতে হচ্ছে মহানগরের শীর্ষ দুই নেতার। যার কারণে তারা নিয়েও সে সিদ্ধান্তে অটল থাকতে পারছে না। তবে এই হিসাব নিকেশটা কষতে হচ্ছে আগামীতে মহানগর আওয়ামীলীগের রাজনীতিতে শীর্ষ নেতৃত্বে টিকে থাকার জন্য। যার কারণে নেগোশিয়েশনে জড়িয়ে পড়ছে মহানগর আওয়ামীলীগের শীর্ষ দুই নেতা। এর কারণেই মহানগর আওয়ামীলীগের আওতাভুক্ত সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ওয়ার্ড কমিটিগুলো নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদের সিদ্ধান্তের অপেক্ষায় সীমাবদ্ধ রাখা হয়েছে। এছাড়া মহানগরের আওতাভুক্ত বাকি সকল ওয়ার্ডগুলো কমিটি গঠনের জন্য দিন তারিখ ঠিক করে সে অনুয়ায়ী সম্মেলন করেও কমিটি ঘোষানা করতে পারছে না।
সূত্র বলছে, গত ৮ জানুয়ারি বিকেলে শহরের ২নং রেলগেইট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়। কার্যকারী সভায় মহানগর আওয়ামীলীগের ১৭ ওয়ার্ডের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। তবে সিদ্ধিরগঞ্জ অঞ্চলের বাকি ১০টি ওয়ার্ডের কার্যক্রম স্থানীয় সাংসদের সিদ্ধান্তের উপর ছেড়ে দেন। তবে ১৭টি ওয়ার্ডের মধ্যে ৬টি সম্মেলন অনুষ্ঠিত হলেও মাত্র একটি ওয়ার্ডে সম্মেলন করে কমিটি ঘোষাণা করতে সক্ষম হয়েছে। ছয়টি ওয়ার্ডে সম্মেলন করতে গিয়েও দেখা দিয়েছে নানা রকম বিশৃঙ্খলা। তবে কার্যকরী সভায় সম্মেলনের মাধ্যমে কমিটিগুলো ঘোষানা করার প্রস্তুতি দেখালেও সম্মেলনে কমিটি ঘোষণায় ব্যর্থ হচ্ছে। তবে কমিটি ঘোষণা না করার কারণে ওয়ার্ডের নেতারা আলোচনা সমালোচনা করছে কৌশলগত কারণে ওয়ার্ড কমিটির ঘোষণা ক্ষেত্রে পিছু হাটছে। এর আগেও গত বছর ওয়ার্ড কমিটি গঠনের কার্যক্রম শুরু করে থমকে গিয়েছিল ওয়ার্ড কমিটির কার্যক্রম।
সেখানে বিএনপির আন্দোলন সংগ্রামে নৈরাজ্য ঠেকানোর জন্য কেন্দ্রের নির্দেশের দোহাই শোনা গেলেও মহানগরের নেতাদের সূত্রে জানা যায় স্থানীয় প্রভাবশালী নেতার সাথে বণিবনার কারণে অনেকটা থমকে যায় ওয়ার্ড কমিটির কার্যক্রম। তবে নতুন বছরে কমিটি গঠনের কার্যক্রমে এসেও একই দেখা দিয়েছে নানা সমীকরণ। সম্মেলনে মাধ্যমে কমিটি গঠনের কার্যক্রম শুরু করে দেখা দিয়েছে নানা রকম নাটকীয়তা। তবে কেন্দ্রে দ্রুত ওয়ার্ড কামিটি গঠনের জন্য বরাবর নির্দেশনা দিলেও সেই দ্রুত গতিতে কার্যক্রম পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে মহানগরের আওয়ামীলীগের শীর্ষ দুই নেতা। তাদের নেগোশিয়েশনের রাজনীতির কারণে নানা সময় নানা রকম সিদ্ধান্তের কারণে মহানগর আওয়ামীলীগের রাজনীতি রহস্যে ঘেরা রাজনীতিতে রূপান্তিত হয়েছে। তবে গত ১৯ জানুয়ারি মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পূণরায় নির্বাচিত হওয়ায় তার সাথে সৌজন্য সাক্ষাৎকার করতে গেলে তাকে দ্রুত ওয়ার্ড কমিটিগুলো গঠনের কার্যক্রম শেষ করার নির্দেশনা দেন। তবে তিনি আগামী মাসের মধ্যে মহানগরের আওতাভুক্ত ওয়ার্ড কমিটিগুলো গঠনের কার্যক্রম শেষ করার আশ্বস্ত করেন।
তবে দলের সাধারণ সম্পাদককে আগামী মাসের মধ্যে ওয়ার্ড কমিটি গঠনে আশ্বস্ত করলেও এ বিষয়ে যুগের চিন্তাকে বলেন, আগামী মাসের মধ্যে কমিটি ঘোষণা করা হবে শুধুমাত্র যেসকল কমিটি গঠনের জন্য সম্মেলনের দিন তারিখ ঘোষাণা করেছেন শুধু সেসকল কমিটিই। তবে সিদ্ধিরগঞ্জের কমিটিগুলো গঠন আগামী মাসের মধ্যে হচ্ছে না।
এস.এ/জেসি


