# বিএনপিপন্থী আইনজীবীদের সম্মিলিত সমর্থনের অভাব সুস্পষ্ট
শুরু হয়ে গেছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে নানা রকম সমীকরণ। তবে প্রতিবারের ন্যায় এবারও আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত আইনজীবী প্যানেল অংশগ্রহণ করলেও নির্বাচনে অংশগ্রহণে ছিল অনেকটা অনিহা। তবে সে অনিহা দেখিয়েছিল নির্বাচন কমিশনারকে নিয়ে কিন্তু এর অন্তারালে ছিল বিএনপি পন্থী আইনজীবীদের দ্বারা প্যানেল গঠনে টানাপোড়ন। অবশেষে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল গঠন করে আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করলেও বিএনপি সমর্থিত প্যানেলকে নিয়ে দেখা দিয়েছে নানা রকম মত পার্থক্য।
কারণ বিএনপিতে বহু সিনিয়র আইনজীবী এবং আইনজীবীদের পরিচিত মুখ থাকা সত্ত্বেও অপরিচিত মুখদের দ্বারা গঠিত হয়েছে বিএনপি সমর্থিত প্যানেল। এতে করে বিএনপি পন্থী আইনজীবী থেকে শুরু করে বিএনপি সমর্থিত নেতাকর্মীরা আইনজীবী সমিতির নির্বাচনে এই প্যানেলকে নিয়ে উচ্ছাশিত নয়। কারণ আওয়ামী পন্থী প্যানেলের সাথে প্রতিদ্বন্দ্বিতায় অনেকটা অপরিপক্ক বিএনপির পন্থী প্যানেল গঠিত হওয়ায় নির্বাচনের পূর্বেই নীরব পরাজয়ের শঙ্কা তৈরী হয়েছে।
সূত্র বলছে, দেশের রাজনৈতিক দলগুলো দ্বাদশ ইতিমধ্যেই রাজনৈতিক মেরুকরণ বদলে নয়া মেরুকরণ পদার্পন করছে। তবে বিএনপি আন্দোলন সংগ্রামের মোক্ষম সময়ে আওয়ামীলীগ সরকারের অধীনে কোন রকম নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ থাকলেও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দেখা দিয়েছে ব্যাতিক্রম। প্রথমত জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি পন্থী আইনজীবীরা সরকারদলীয় জনপ্রতিনিধিকে আইনজীবী সমিতি নির্বাচনে নির্বাচন কমিশনার নিয়ে অনিহা দেখালেও শেষতক এই নির্বাচন কমিশনের অধীনেই বিএনপি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করেছে।
তবে ইতিমধ্যেই জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত এড. আহসান হাবীব শাহিন এবং এড. আনোয়ার প্রধান পরিষদে ভোট প্রার্থনা শুরু করেছে বিএনপি পন্থী আইনজীবীরা। তবে ভোট প্রার্থনার যাত্রা শুরু করে নির্বাচনের শেষতক পর্যন্ত লড়াই করার ঘোষনা দিলেও বিএনপি সমর্থিত প্যানেল আওয়ামীলীগ সমর্থিত প্যানেলের সাথে লড়াইয়ে সমপক্ষ না হওয়ায় আবারও আদালতপাড়ায় প্রতিষ্ঠা করতে গিয়ে ব্যর্থ হতে পারেন। কারণ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্যানেলে রয়েছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে টানা কয়েকবার সভাপতি এবং সাধারণ সম্পাদক দায়িত্ব পালনকারী আইনজীবী। যার কারণে আদালতপাড়ায় রয়েছে তাদের বিশাল ভোট ব্যাংক।
কিন্তু জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত প্যানেলে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে যারা রয়েছে তারা এই প্রথম বারের মত নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে শীর্ষ পদে অংশগ্রহণ করছে। যার কারণে আদালত পাড়ার ভোটের মাঠে টিকে থাকতে এবারও বিএনপি সমর্থিত প্যানেলের খর্ব হওয়ার উপক্রম হয়েছে। এতে করে ভোটের মাঠ পুরোপুরি গরম হওয়ার আগেই বিএনপি সমর্থিত প্যানেল বেকায়দায় পড়ে গিয়েছে। বিগত কয়েকটি আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল শক্তিশালী না হওয়ায় আদালাত মারও খেতে হয়েছে। এতে করে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণেও ভীতি কাজ করে। যার কারণে এবার বিএনপির প্যানেল গঠনে বিএনপি শীর্ষ আইনজীবীদের কাঠখড় পোহাতে হয়েছে। তবে বিএনপি সমর্থিত প্যানেল নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৩-২০২৪ ভোটের মাঠে জেগে উঠতে না পারে এবারও ভরাডুবি আশঙ্কা রয়েছে।
এস.এ/জেসি


