ওয়ার্ড কমিটি গঠন নিয়ে অসন্তোষ চরমে
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৩, ০৭:০৭ পিএম
# দলীয় কার্যক্রম নয় ব্যক্তিগত স্বার্থই বিবেচনা করার পায়তারা
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গুলোকে নিয়ে চলছে বেশ আলোচনা যার মধ্যে অন্যতম ১১, ১২, ১৩ ও ১৪ নং ওয়ার্ডে। অভিযোগ আছে, আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক এড. খোকন সাহার ও এক প্রভাবশালী নেতার নির্দেশে বেশিরভাগ সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে পছন্দের প্রথম স্থানে রয়েছেন
গত ৮ জানুয়ারি মহানগর আওয়ামী লীগ এর জরুরী সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে মহানগরের আওতাধীন সকল ওয়ার্ড কমিটি গুলো আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু করে ১১ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হবে। তারপর থেকেই শুরু হয় তার কার্যকর্ম তাতেই শুরু হয় আলোচনা ও সমালোচনা। কারণ তোড়জোড় শুরু হয়েছে রাজপথের মিছিল মিটিং করা লড়াকু সৈনিকরা যারা দলের জন্য বহুদিন ধরে কাজ করে যাচ্ছে তাদের নেতৃত্বে আসতে দেওয়া হবেনা।
সূত্র জানিয়েছে, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ১১ নং ওয়ার্ডে সভাপতি পথে আলোচনায় আছেন মো. সেলিম হোসেন হেনা ও কামাল হোসেন। সেলিম হোসেন হেনা যিনি নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন এর নিবার্চনের মহানগর সেচ্ছাসেবকদল এর সাংগঠনিক সম্পাদক অহিদুল হক ছক্কুর সাথে পরাজিত হয়েছেন।
বর্তমানে এই ওয়ার্ডে সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. নুরুল হুদা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম দায়িত্ব পালন করছেন। নতুন করে ওয়ার্ড কমিটি গঠনের ব্যাপারে ১১ ওয়ার্ড এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. নুরুল হুদা বলেন, আমরা কোন নির্বাচনের মাধমে কমিটি চাই, সিলেকশন কমিটি চাই না।সাধারন মানুষ যাকে চায়, আমরা তাকেই চাই।
অপরদিকে সূত্র জানিয়েছে, ১২ নং ওয়ার্ড সভাপাতি পথে আলোচনায় আছেন বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক কমিশনার জয়নাল আবেদীন ও বর্তমান সাধারণ সম্পাদক মনির হোসেন। তবে সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন বর্তমান সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।
মহানগর আওয়ামী লীগের সব থেকে আলোচিত ১৩ ওয়ার্ড যাকে ঘিরে রয়েছে নানা ধরনের আলোচনা ও সমালোচনা। যার সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি মৃত্যুবরণ করেছে। তাই সভাপতি পথে আলোচনায় রয়েছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল হোসেন যিনি নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন নিবার্চনের বিএনপির প্রার্থী মাকসুদুর রহমান খোরশেদকে জয়ী করার জন্য বসে পড়ায় তাকে দল থেকে বহিস্কৃার করা হয়।
তবে তিনি মহানগর আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক এড. খোকন সাহা ও এক প্রভাবশালী নেতার কাছের লোক হওয়াতে তার পক্ষে কাজ করছে বেশির ভাগ নেতারা। তবে সাধারন সম্পাদক পথে আলোচনায় আছেন শামীম খান, উত্তম সাহা ও সাখাওয়াত হোসেন সুমন এরা হলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন এর আস্থাভাজন তারা।
সাখাওয়াত হোসেন সুমন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন এর লোক হওয়াতে তাকে বাদ দিতে উঠেপড়ে লেগেছে একটি মহল। সাখাওয়াত হোসেন সুমন বলেন , রবিউল ভাইকে যদি বহিস্কৃত হয়ে থাকেন তাহলে সেটা আমাদের সিনিয়র নেতারা বুঝবেন তবে দলে সাধারণ নেতাকর্মীরা যা চাইবে আমরা সেভাবেই কাজ করবো।
১৪ নং ওয়ার্ডে সভাপতি পথে আলোচনায় আছেন বর্তমান সভাপতি এস এম পারভেজ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড.হান্নান আহাম্মেদ দুলাল ও সাধারণ সম্পাদক পথে আলোচনায় আছেন ১৪নং ওয়ার্ড কাউন্সিলর ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ও সাজ্জাত হোসেন শীলু।
তবে সভাপতি আনোয়ার হোসেন এর আস্থাভাজন হিসাবে পরিচিত মনিরুজ্জামান মনির ও খোকন সাহার আস্থাভাজন হলেন, এড.হান্নান আহাম্মেদ দুলাল । তবে তৃণমূল চাইছে, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ডে নিবার্চনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক চান সাধারণ নেতাকর্মীরা যাতে আরো সতেজ হবে প্রতিটি ওয়ার্ড।


