Logo
Logo
×

রাজনীতি

আন্দোলনের বছরেও গুছিয়ে উঠতে পারছেনা বিএনপি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৩, ০৭:১৮ পিএম

আন্দোলনের বছরেও গুছিয়ে উঠতে পারছেনা বিএনপি
Swapno

 

# ছয় মাসেই হাঁপিয়ে গেছেন বিএনপির নেতাকর্মী
# কেন্দ্রের অবহেলায় দল থেকে কর্মী হারিয়ে যাচ্ছে

 

নারায়ণগঞ্জে বিএনপির কার্যক্রম বর্তমানে আন্দোলনমুখী। দিনের পর দিন রাজপথে নানা কর্মসূচিতে নেতাকর্মীদের নিয়ে বেশ জানান দিচ্ছে দলটি। আর ইতোমধ্যে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনায় রয়েছে বিএনপি। আর টানা ছয় মাস তারা রাজপথ পুরোপুরিভাবে তাদের দখলেই রাখার চেষ্টা করেছেন।

 

 

কিন্তু কেন্দ্রের নানা অবহেলার কারণে আবারও পিছিয়ে যাওয়ার পথে বিএনপি। তারা এতোদিন তাদের দলের নেতাকর্মীদের উজ্জ্বীবিত রাখতে পারলে ও এখন তারা আর তাদের উজ্জ্বীবিত রাখতে পারছে না। তৃণমূলের দাবি, চলতি বছরের মধ্যে যদি নেতাকর্মীদের সমন্বয় করে কোন একটি সুরাহা না দিতে পারে তাহলে তাদের রাজনৈতিক অঙ্গন অনেকটাই ক্ষতিগ্রস্থ হবে।

 

 


দলীয় সূত্রে জানা যায়, টানা ছয় মাস ধরে লাগাতার কর্মসূচি পালন করে আসছে বিএনপি। তার পাশাপাশি তারা দলের অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠন গুলোকে উজ্জ্বীবিত করার জন্য চেষ্টা করছে। কিন্তু অঙ্গ ও সহযোগী সংগঠন গুলোতে কোন নেতৃত্ব না থাকার কারণে তাদেরকে আর উজ্জ্বীবিত করা সম্ভব হচ্ছে না।

 

 

আর বিএনপির অনেক নেতাকর্মীদের দাবি কমিটিগুলো গঠনে কেন্দ্র বিভিন্ন নাটকীয়তা করছে যার কারণে নেতাকর্মীদের উৎফুল্লতা অনেকটাই ঝিমিয়ে যাচ্ছে। অপরদিকে জেলা ও মহানগর বিএনপির নবাগত কমিটি গঠন হলে ও তারা এখানো তাদের কমিটি পূর্ণাঙ্গ করতে পারেননি। যার কারণে পূর্ণাঙ্গ কমিটিতে ঢুকতে অনেক নেতাকর্মী আশা নিয়ে বসে আছে।

 

 

আবার জেলা বিএনপির ওয়ার্ড ও ইউনিয়ন কমিটিগুলো নতুন নেতৃত্ব দ্বারা গড়ার জন্য উত্তেজিত হয়েছিল এখন সেটা ও আর হয়ে উঠছে না। আর মহানগর বিএনপির ও ওয়ার্ড কমিটিগুলো নিয়ে মাঠে নামলে ও নানা ইস্যুর কারণে আবার ও পিছিয়ে গেলেন তারা।

 

 

এদিকে জেলা যুবদল, জেলা ও মহানগর ছাত্রদল, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল, জেলা ও মহানগর শ্রমিক দল। বিএনপি এই সংগঠনগুলো কেমন ছন্নছাড়া অবস্থায় পড়ে আছে। আর এই সংগঠনগুলোর নেতৃত্বে আসতে অনেক নেতাকর্মীই দৌড়ঝাঁপ করছে কিন্তু কেন্দ্র তাদের নানা আশ্বাস ও তারিখ দিয়ে আবার পিছিয়ে যাচ্ছে।

 

 

নেতৃত্বে আসতে চাওয়া নেতাকর্মীদের দাবি, আমরা বিএনপি দূর সময়ে সদা সবর্দা রাজপথে রয়েছি আর থাকবো কিন্তু যদি সংগঠনের কোন নেতৃত্ব না থাকে তাহলে আমরা তো কর্মী নিয়ে আর উপস্থিত থাকতে পারছি না। আর আমরা তো বিএনপিকে ভালোবাসি তাই আমরা থাকতে পারবো। কিন্তু যারা আমাদের সাথে নতুন করে দলে ঢুকতে চায় তারা তো এ ধরনের কর্মকান্ড দেখলে আর বিএনপি সাথে থাকতে চাইবে না।

 

 

এদিকে অনেকেই ধারনা করছেন নেতারা টানা কর্মসূচি পালনের কারণে হাঁপিয়ে উঠেছেন। অপর দিকে বিএনপির হাইকমান্ড বলছে চলতি বছরের এপ্রিল মাসের মধ্যেই দলের সকল কমিটিগুলো সুসংগঠিত করে দলকে শক্তিশালী গড়ে তুলবে। তৃণমূল নেতাকর্মীদের দাবি, বিএনপি এখন নানা চড়াই উত্তড়াই পেরিয়ে গত বছর রাজপথে সরব হয়েছে। আর মূল নেতাকর্মীরা সরব হওয়ার কারণে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও রাজপথে নেমেছে।

 

 

কিন্তু কোন পদ না থাকা ও সত্ত্বেও তারা দীর্ঘদিন ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম করছি তবে এখানো কোন পদে না আসতে পারায় তারা এখন বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আর চলতি বছর বিরোধী সকল দলগুলোর চূড়ান্ত আন্দোলনের বছর এই বছরের মধ্যেই যদি বিএনপির সকল কমিটিগুলো দিয়ে দলকে নেতাকর্মীদের উজ্জ্বীবিত করতে না পারে তাহলে দল আবারো বিগত দিনের মতোই পিছিয়ে পরবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন