কর্মী সভায় রফিকের নেতৃত্বে বিশাল শোডাউন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ০১:৪৯ এএম
নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কর্মীসভাকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সহ--সভাপতি রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে কর্মী সভায় অংশগ্রহণ করেন।
বুধবার (২৫ জানুয়ারি) সকাল দশটায় নগরীর পশ্চিম দেওভোগ জান্নাত কনভেনশন সেন্টার কর্মী সভার আয়োজন করা হয়। এদিকে সকাল সাড়ে নয়টার দিকে ব্যানার- ফেষ্টুনে সুসজ্জিত হয়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে খালেদা জিয়ার মুক্তি চাই শ্লোগানে শ্লোগানে কর্মীসভায় অংশগ্রহণ করেন রফিকুল ইসলাম রফিক।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, প্রধান বক্তা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।


