Logo
Logo
×

রাজনীতি

বিক্ষোভ সমাবেশে সাবেক এমপি আঙ্গুরের বিশাল শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ০৬:৪৪ পিএম

বিক্ষোভ সমাবেশে সাবেক এমপি আঙ্গুরের বিশাল শোডাউন
Swapno

 

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ আতাউর রহমান আঙ্গুরের নেতৃত্বে  আড়াইহাজার থানা বিএনপির নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউন করেন।

 

 

বুধবার (২৫ জানুয়ারি) বিকেল তিনটায় নারায়ণগঞ্জ নগরীর চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণতন্ত্র হত্যা দিবসে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০দফা এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল কারাবন্দিদের মুক্তির দাবিতে দেশব্যাপী  কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

 

 

এসময়ে মিছিলে আতাউর রহমান আঙ্গুরের নেতৃত্বে থাকা নেতাকর্মীরা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ কারাবন্দি সকল নেতাকর্মীদের মুক্তি এবং সরকারের পদত্যাগসহ বিদ্যুতের দাম কমানোর দাবিতে শ্লোগান দেন।

 

 

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ আতাউর রহমান আঙ্গুর বলেন, সরকারের দুশাসনের কারণে আজ দেশে দ্রব্য মূল্যের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে দেশে ডলার সংকটের সৃষ্টি হয়েছে বিদ্যুৎ এবং গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। তবে দ্রব্য মূল্যের উদ্ধগতির সাথে মানুষের আয় উন্নতি বৃদ্ধি না পাওয়ায় দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ চরম ভোগান্তিতে রয়েছে।

 

 

যার কারণে দেশের সাধারণ মানুষ এখন এই সরকারের পরিবর্তন চায়। যার কারণে দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের দুঃখ দূরদশা এবং লাগবের ক্ষেত্রে বিএনপি আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে নানা রকম কর্মসূচীর মাধ্যমে। এতে বিএনপির আন্দোলন সংগ্রামে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি পাচ্ছে।

 

 

এছাড়া আগামী নির্বাচন যেন সুষ্ঠ নিরপক্ষ নিঃদলীয় সরকারের অধীনে করার লক্ষ্যে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। নিরপক্ষ নিঃদলীয় সরকারের অধীনে যদি সরকার নির্বাচন না দেন আমরা নির্বাচনের অংশগ্রহণ করব না। আর আমরা যেকোন মূল্যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ছাড়ব এবং দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব ইনশাল্লাহ।

 

 

অচিরেই আমরা এই স্বৈরতান্ত্রিক সরকারের পতন ঘটিয়ে আমাদের দেশকে রক্ষা করব এবং নিরপেক্ষ নিঃদলীয় সরকারের অধীনে আমরা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব। এ সময় আতাউর রহমান আঙ্গুরের নেতৃতে উপস্থিত ছিলেন, আড়াইহাজার থানা বিএনপি, পৌরসভা, ইউনিয়ন ওয়ার্ড থেকে শুরু করে বিভিন্ন ইউনিটের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন