Logo
Logo
×

রাজনীতি

বিক্ষোভ সমাবেশে সাগর প্রধানের  নেতৃত্বে বিশাল শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ০৭:০৪ পিএম

বিক্ষোভ সমাবেশে সাগর প্রধানের  নেতৃত্বে বিশাল শোডাউন
Swapno

 

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধানের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।

 

 

বুধবার (২৫ জানুয়ারি ) বিকেল তিনটায় নারায়ণগঞ্জ নগরীর চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণতন্ত্র হত্যা দিবসে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০দফা এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল কারাবন্দিদের মুক্তির দাবিতে দেশব্যাপী  কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

 

 

এ সময়ে মিছিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ কারাবন্দি সকল নেতাকর্মীদের মুক্তি এবং  সরকারের পদত্যাগসহ বিদ্যুতের দাম কমানোর দাবিতে দাবিতে শ্লোগান দেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদল নেতা তরিকুল ইসলাম, মঞ্জুরুল আলম মুসা ,মাহবুব হোসেন,মোঃ দুলাল হোসেন, মোঃ ওয়াসিম,তৈয়ুম হোসেন, পরশ মাহমুদ, সম্রাট হাসান সুজন জাকির হোসেন ,ফয়সাল আহমেদ ,নাসির উদ্দিন, হুমায়ুন কবির রাজু,রুবেল আহমেদ মাসুম মোঃ হোসেন মুন্সী সহ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন