Logo
Logo
×

রাজনীতি

অজুহাতে ব্যস্ত বিএনপি সমর্থিত প্যানেল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩, ০৭:০২ পিএম

অজুহাতে ব্যস্ত বিএনপি সমর্থিত প্যানেল
Swapno

 

# বিএনপি সমর্থিত প্যানেলের ব্যাপক ভরাডুবির অপেক্ষা করছে

 

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের প্রথম থেকেই নির্বাচনে অংশগ্রহণ নিয়েছিল বিএনপির পন্থী আইনজীবীদের মধ্যে নানা টানাপোড়ন। আর নির্বাচনে অংশগ্রহণে বিএনপি পন্থী আইনজীবীরা আপত্তি জানানোর অন্যতম কারণ হিসেবে দেখিয়েছে সরকার দলীয় জনপ্রতিনিধি দ্বারা নির্বাচন কমিশনার হিসেবে অধিষ্ঠ করা।

 

 

পরবর্তীতে নানাবিধ নাটকীয়তার পর বিএনপি পন্থী প্যানেল তাদের চলমান আন্দোলনের অংশ হিসেবে আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করেন। তবে নির্বাচনে অংশগ্রহণ করলেও নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি পন্থী আইনজীবীদের দ্বারা প্যানেল গঠনেও ছিল টানাপোড়ন।

 

 

যার কারণে নারায়ণগঞ্জ আদালাতপাড়ার অপরিচিত মুখদের দ্বারা এবং আওয়ামী লীগ প্যানেলের সাথে প্রতিদ্ধন্দ্বিতায় অপরিপক্ক আইনজীবীদের দ্বারা বিএনপি পন্থী আইনজীবীদের প্যানেল গঠিত হয়। তবে বিএনপি পন্থী আইনজীবী প্যানেল নির্বাচনে অংশগ্রহণের পর থেকেই নির্বাচনকে ঘিরে ভোটের মাঠ থেকে নানাবিধ অভিযোগ নিয়েই ব্যস্ত ছিল বিএনপি।

 

 

বিএনপি পন্থী আইনজীবীরা অভিযোগ সমালোচনায় সীমাবদ্ধ থেকেই আইনজীবী সমিতি নির্বাচনের বৈতরণী পার করে ফেলেছে। তবে নির্বাচন খুব সন্নিকটে একদিকে আওয়ামী লীগ প্যানেল ৭০% ভোট পেয়ে জয়লাভের ঘোষনা দিয়েছে। অপরদিকে বিএনপি প্যানেল এখনো আওয়ামী সমর্থিত প্যানেল এবং নির্বাচন কমিশনারকে দোষারোপে ব্যস্ত রয়েছে যার কারণে বিএনপি সমর্থিত প্যানেলের ব্যাপক ভরাডুবির অপেক্ষা করছে।

 


আদালতপাড়া সূত্র বলছে, নতুন বছরের প্রথম থেকেই নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে উত্তাপ ছিল আদালতপাড়ায়। তবে সে উত্তাপ অগ্নিশিখায় পরিণত করতে চেয়েছিল বিএনপি সমর্থিত আইনজীবীরা। কারণ নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত আইনজীবী নিরপেক্ষ নিদলীয় নির্বাচন কমিশনারের অধীনে নির্বাচন করার ঘোষণা দিয়ে আসছিল।

 

 

তবে আইনজীবী সমিতির এজিএমে সরকারদলীয় এক জনপ্রতিনিধিকে নির্বাচন কমিশানার হিসেবে ঘোষণা দিলে বিএনপি পন্থী আইনজীবীরা ফুঁসে উঠে। পাশাপাশি নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন কমিশানারের অধীনে আইনজীবী সমিতি নির্বাচন করার দাবিতে প্রতিবাদ মিছিলসহ কঠোর আন্দোলন গড়ে তুলে হুশিয়ারী দেন বিএনপি পন্থী আইনজীবীরা।

 

 

পরবর্তীতে এই নির্বাচন কমিশানারের অধীনেই নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করেন। পরবর্তীতে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিএনপি সমর্থিত আইনজীবী প্যানেল ব্যাখ্যা দেন আন্দোলনের অংশ হিসেবেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করে নানাবিধ অভিযোগেই ব্যস্ত সময় পার করেছে আদালতপাড়ায় বিএনপি পন্থী আইনজীবীরা।

 

 

পাশাপাশি আইনজীবী সমিতির নির্বাচনে একটি পরিবারকে উল্লেখ করে এবং এই পরিবারের রাজনৈতিক কর্মী সমর্থক দ্বারা নির্বাচনী পরিবেশ নষ্ট না করার দাবি জানিয়ে আসছে। এছাড়া আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী সমর্থিত প্যানেল নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে বার ভবনের উন্নায়মূলক কর্মকান্ড তুলে ধরে আবারও নির্বাচনে জয়ী হলেও বার অস্পূর্ণ সম্পূর্ণ করার প্রতিশ্রুতি দিচ্ছেন।

 

 

তবে বিএনপি সমর্থিত প্যানেল মন্তব্য করছেন বার ভবনকেই নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে মুলা ঝুলিয়েছেন আওয়ামী সমর্থিত প্যানেল। তবে আওয়ামী সমর্থিত প্যানেল থেকে মন্তব্য করা হয়েছে এই বার ভবন যদি প্রতিষ্ঠিত করা না হত আইনজীবী ডিজিটাল বার ভবনে বসে তাদের দৈনন্দিন কার্যক্রম স্বচ্ছন্দে পরিচালনা করতে পারত না।

 

 

এছাড়া আওয়ামী সমর্থিত প্যানেল থেকে আরও মন্তব্য করায় যে পরিবারকে উল্লেখ করে আপনারা বক্তব্য দেন সে পরিবারের সদইচ্ছায় বার ভবন আজ মাথা তুলে দাড়িয়েছে। তবে আদালাতপাড়ায় দুই প্যানেলের পাল্টাপাল্টি বক্তব্য চলমান থাকলেও বিএনপি সমর্থিত প্যানেল থেকে এখনো সরকার দলীয় নির্বাচন কমিশনারকে নিয়ে বক্তব্য দিয়ে যাচ্ছে।

 

 

কিন্তু নির্বাচন খুব সন্নিকটে ইতিমধ্যে আওয়ামী লীগ ৭০% ভোট পেয়ে জয়লাভের ঘোষনা দিয়েছে। কিন্তু এখনো বিএনপি সমর্থিত প্যানেল জয়ের ব্যাপারে জোরালো কোন রকম মন্তব্য করছে না। তবে প্রতিবারের ন্যয় এবারও বিএনপি সমর্থিত প্যানেল নির্বাচন যত গণিয়ে আসছে তাদের সমর্থিত প্যানেল নির্বাচনী মাঠে চুপসে যাচ্ছে। এতে প্রতিয়মান হয় যে, আবারও ব্যাপক ভরাডুবি ঘটতে যাচ্ছে বিএনপি সমর্থিত প্যানেলের।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন