বিভাগীয় সমাবেশ সফল করতে জেলা-মহানগর বিএনপির প্রস্তুতি সভা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৩, ০৫:০২ পিএম
ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি। শুক্রবার (২৭ জানুয়ারি) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গিয়াসউদ্দিন ইসলামিক কলেজে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ। তবে দলীয় অন্যান্য কর্মসূচির মত প্রকাশ্যে নয় বরং অনেকটা গোপনেই এই প্রস্তুতি সভা করেন বিএনপি নেতারা।
ছুটির দিনে সিদ্ধিরগঞ্জে জেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিনের নিজের প্রতিষ্ঠিত কলেজের ভেতরে এই কর্মসূচি পালন করেন বিএনপি নেতারা।
এসময় জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা সভায় উপস্থিত ছিলেন। জানা গেছে, আগামী ৪ ফেব্রুয়ারি বিদ্যুৎ গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যামূল্যের উর্ধগতির প্রতিবাদে ঢাকায় বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। এন.এইচ/জেসি


