Logo
Logo
×

রাজনীতি

১৭নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক এস.এম.আসাদ উল্লাহ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ০৮:৩৬ পিএম

১৭নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক এস.এম.আসাদ উল্লাহ
Swapno



নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের আওতাধীন ১৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এস.এম.আসাদ উল্লাহ।

 

 

গতকাল শনিবার (২৭জানুয়ারি) বিকেল ৪টায় নগরীর ১৭নং ওয়ার্ড জল্লারপাড়া এলাকায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের ১৭ ও ১৮নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলণ অনুষ্ঠিত।

 

 

এসময় ত্রি-বার্ষিকী সম্মেলনে নাসিক ১৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন এস.এম.আসাদ উল্লাহ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন।

 

 

প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এস.এম আহসান হাবিব, জি.এম আরমান সহ প্রমুখ।

 

 

সম্মেলন শেষে নবগঠিত ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক এস.এম.আসাদ উল্লাহকে ফুলের শুভেচ্ছা জানান যুবলীগ নেতা খালেদ হাসান, ১৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মামুন ভূইয়া, হাজী মোহসিন, টিটু, মোবারক হোসেন, আনোয়ার হোসেন, লুৎফর, গোলাম হোসেন, মোশারফ হোসেন সহ প্রমুখ।  এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন