বিএনপির ৫৪ জোট বা ৫২ জোট কোন কাজে আসবেনা : শামীম ওসমান
এম. সুলতান
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ১১:৩৬ এএম
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, বিএনপিতে এখন দুইভাগ একভাগ একটি আম্মা গ্রুপ আরেকটি ভাইয়া গ্রুপ। বিএনপি বলেছিলো ১০ তারিখের পর থেকে খালেদা জিয়ার কথায় দেশ চলবে আর ১১ তারিখ তারেক রহমান দেশে আসবে।
তখন আমি বলেছিলাম ঘোড়ার ডিম হবে ঘোড়া যেমন ডিম পারে না তেমনি বিএনপির আর কোন সুযোগ আছে বলে আমার মনে হয় না। রাজশাহীর সমাবেশ আপনারা দেখেছেন সেটা হলো আওয়ামী লীগের একটি নেগেটিভ জোন সেখানের ভিডিও আমরা দেখেছি যে, বিএনপির কি অবস্থা ভাইয়া দেশের বাহিরে বসে আছে, সে তার ব্যক্তি স্বার্থে বিএনপির বহু নেতা-কর্মীদের জীবন নষ্ট করেছে।
এই কারণে তার টার্গেট এই নিবার্চন না, তার উদ্দেশ্যে দেশে ফেরা। ১৩/১৪ সালে বহু মানুষকে পুড়িয়ে মেরে ফেলেছে একই ভাবে তারা আবার জঙ্গি ধরা পরেছে। আমার বিশ্বাস প্রধানমন্ত্রী আবার ক্ষমতায় আসবে। বিএনপি নির্বাচনে আসবে নাকি আসবেনা সেটা আমাদের চিন্তার বিষয় না।
বিএনপির স্থায়ী কমিটিতে যে ১০ জন আছে সেখানে ৯ জন চায়নির্বাচন করতে। নির্বাচনের এখনো এক বছর বাকি আছে আমরা সেটা দেখি ৫৪ জোট বা ৫২ জোট সেগুলা কোন কাজে আসবে না। গতকাল সোমবার (৩০ জানুয়ারী) নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরির্দশনকালে এসব কথা বলেন ।
এসময় সাংসদ শামীম ওসমান সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনা টেনে এনে বলেন, সুইডেনে যে কোরআন পোড়ানো হয়েছে আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমার মনে হয় পৃথিবীর মধ্যে সবার আগে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে।
পাশাপাশি সব দেশের কাছে অনুরোধ করা হয়েছে এ ঘটনায় নিন্দা জানানোর। যারা কোরআন অবমাননা করেছে, আমরা তাদের প্রতি ঘৃণা জানাচ্ছি। বাংলাদেশে যারা রাজপথে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে, আমরা সেটাকে স্যালুট জানাচ্ছি। পাশাপাশি তাদের কাছে অনুরোধ আমরা যেন ইসলামের বাইরে না যাই।
আইনজীবীর সমিতির নির্বাচন নিয়ে শামীম ওসমান বলেন, নির্বাচনের পরিবেশ সুন্দর ছিল। এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া, ৯০ শতাংশ ভোটার ভোট দিয়েছে। আমরা আশা করি অতীতের চেয়েও ভালোভাবে ১৭টি পদেই আমাদের প্রার্থীরা জয়লাভ করবে। এসময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এন.এইচ/জেসি


